প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Apr 2026, 8:32 AM
কুমিল্লার হোমনায় আটোরিকশা থামিয়ে স্বামীকে আটকে গৃহবধূকে ‘ধর্ষণ’
কুমিল্লার হোমনায় স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠেছে হোমনা থানার ওসি টমাস বড়ুয়া বলেন, বুধবার রাতে হোমনা কৃষি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার ভোরে মামলা হয়েছে। মামলায় আশিকুর রহমানের (২৪) নাম দিয়ে অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।মামলার বরাতে পুলিশ জানায়, ওই দম্পতি হোমনা পৌর এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করেন। গৃহবধূর বাবার বাড়ি তিতাসে। বুধবার রাতে তারা একটি অটোরিকশায় করে সেখানে যাচ্ছিলেন।হোমনা কৃষি কলেজ এলাকা পার হওয়ার পর ওপারচর গ্রামের আশিকুর এবং তার সঙ্গে থাকা কয়েকজন তাদের পথরোধ করে। পরে একটি নির্জন এলাকায় নিয়ে স্বামীকে আটকে রেখে আশিকুর গৃহবধূকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।
দম্পতি রাতেই প্রথমে হাসপাতালে এবং পরে থানায় যান। রাত ৪টায় মামলা করেন।ওসি টমাস বড়ুয়া বলেন, “আমি ওই দম্পতিকে সঙ্গে নিয়ে অভিযানে যাই। আসামিরা গা ঢাকা দিয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার নদীতে
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারসহ শীতলক্ষ্যা নদীতে পড়ে যান...
কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু কুমেকে জায়গা নেই
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লায় হাম-রুবেলার ভয়াল সংক্রমণ থামছেই না। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্...
বুড়িচংয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে গাছ উপড়ে ৩ শি...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠা...
চান্দিনায় এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় মাতৃভূমি মডেল...
সোহেল রানা, চান্দিনাকুমিল্লার চান্দিনায় “মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজ ও মাতৃভূমি মডেল গার্লস স্কুলে...
কৃষিতে ডিজিটাল বিপ্লবের ছোঁয়া: কুমিল্লায় ১,৪৫৮ কৃষকের হাতে উ...
আয়েশা আক্তারকৃষির আধুনিকায়ন ও কৃষকদের আর্থসামাজিক উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করতে কুমিল্লায় শুরু হচ...
বিজ্ঞান মেলায় বুড়িচং মডেল স্কুল এন্ড কলেজের প্রথম স্থান অর্জ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (৪৭তম বিজ্ঞান মেলা), ১০ম বিজ্ঞান...