প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Apr 2026, 9:58 AM
খাল খননের মাধ্যমে কৃষি জমিকে ৩ফসলীতে রুপান্তর করা হবে -মো.আবুল কালাম এমপি
নিজস্ব প্রতিবেদক,
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশব্যাপী খাল খনন কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মানিকমুড়া হইতে ভোগই ও কাঁচি হয়ে নদনা পর্যন্ত খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে এ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। এই উদ্যোগকে স্থানীয়দের জন্য জলাবদ্ধতা নিরসন ও কৃষি ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
কর্মসূচিটি উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালাম।
এসময় তিনি বলেন -আজকের খাল খনন
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ বিশেষ। খাল খনন কার্যক্রম শুধু পানি নিষ্কাশনের পথই সুগম করবে না, এটি কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার ঘোষিত এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনপদের জীবনমান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।খাল খননের মাধ্যমে কৃষি জমিকে ১ফসলীর পরিবর্তে ৩ফসলীতে রুপান্তর করা হবে।
তিনি বলেন -প্রতিদিন ৭৩০জন অদক্ষ শ্রমিক একাজ করবেন এবং একজন শ্রমিক দৈনিক ৩০ঘনফুট মাটি কাটতে হবে।এতে দৈনিক মুজুরি পাবেন ৫শত টাকা।১৩কিলোমিটারের এই খালটি পুনঃখনন করতে বরাদ্দ রয়েছে প্রায় এক কোটি টাকা। পরে তিনি সকলকে
খাল থেকে খননকৃত মাটি যেন লুটপাট না হয় সে বিষয়ে সতর্ক থাকতে বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভিন রুহি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম,
মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, নাথের পেটুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ (সাবেক চেয়ারম্যান), সাবেক সভাপতি নাজির আহমেদ, সাবেক চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক এবং ইউনিয়ন যুবদলের আহবায়ক কামাল হোসেন প্রমুখ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও অকার্যকর হয়ে থাকায় বর্ষা মৌসুমে এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হতো। খাল খননের মাধ্যমে এ সমস্যা অনেকাংশে দূর হবে বলে তারা আশা প্রকাশ করছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং কৃষিনির্ভর জনগোষ্ঠী সরাসরি উপকৃত হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...