প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Apr 2026, 8:46 AM
কুমিল্লা গোমতী নদীতে ২০ হাজার মাছের পোনা অবমুক্ত
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার গোমতী নদীতে ২০ হাজার কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করেছেন ইসলামিক বক্তা রফিক উল্লাহ আফসারী।
সোমবার (২০ এপ্রিল ) বিকেলে কুমিল্লার গোমতী ব্রীজ সংলগ্ন গোমতী নদীতে তিনি মাছের পোনা অবমুক্ত করেন।
রফিক উল্লাহ আফসারী বলেন মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন ও মৎস্য সম্পদ উন্নয়নে বিগত ১০ বছর যাবত মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করে আসছি।
তিনি আরো বলেন মাছে ভাতে বাঙালি কথাটির যথার্থতা এখন পাওয়া যায়না। মানুষের চাহিদা অনুযায়ী মাছের তীব্র সংকট রয়েছে। আমাদের দেশের মানুষের আমিষ ঘাটতি পুরণে আমি সদকায়ে জারিয়াহ হিসেবে বিগত বছরের ন্যায় এবারও বিভিন্ন এলাকার নদীতে মাছের পোনা অবমুক্ত করছি।এ বছর ২০লাখ মাছের পোনা অবমুক্ত করার লক্ষ্য নিয়ে কার্যক্রম পরিচালনা করছি।
এসময় মাওলানা হাবিব আল ফরিদী,কুমিল্লা ছন্দু হোটেলের স্বত্ত্বাধিকারী হাজী ইকবাল আহমদ,গোমতী টাচের কর্মকর্তা মো: রেজাউল করিম, আফসু ডেভেলপারসের ব্যবস্থাপনা পরিচালক ইকরাম আহমদসহ স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মাছের পোনা অবমুক্ত কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী ডা: জামান,ইঞ্জিনিয়ার মানজুর,আবদুল বাছির প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস, দুই মাসে ২৫টি পুশইনের চে...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার কোটবাড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০ ব্যাটালিয়নের সদর...
কুমিল্লা-বাঙ্গড্ডা সড়ক যেন এক মরণফাঁদ
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাই উপজেলার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ কুমিল্লা-বাঙ্গড্...
বাঙ্গরা বাজার উপজেলায় গ্রামবাসীর চলাচলের রাস্তা বন্ধ করে স্থ...
বিশেষ প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরাবাজার উপজেলার টনকী ইউনিয়নের ১ নং ওয়ার্ড চৌনপুর পশ্চিমপাড়া এলাকায় গ্র...
সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের সাফল্য ও সমৃদ্ধি সরকারের সদ...
কুমিল্লা জেলার নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটিরচেয়ারম্যান মোঃ হেমায়েত উদ...
মোদির ভিডিও সরানোর ঘটনায় ভারতের কাছে ক্ষমা চাইল মেটা
ভারতে ফেসবুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও কিছু সময়ের জন্য সরিয়ে নেওয়ার ঘটনায় সরকারের...
আইএমএফের সবুজ সংকেত পেলেই নবম পে স্কেল, সিদ্ধান্ত অক্টোবরে
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান ঋণ কর্মসূচির আলোচনা শেষ হওয়ার পর সরকারি চাকরিজীবীদের...