প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Apr 2026, 8:13 AM
ব্রাহ্মণপাড়ায় ৬০০ ইয়াবাসহ বিএনপি নেতা আটক
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ৬০০টি ইয়াবা বড়িসহ মো. সোনা মিয়া ওরফে ইসমাইল (৩৯) নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া সোনা মিয়া ওই এলাকার মৃত হাজী আব্দুল মজিদের ছেলে। স্থানীয়ভাবে তিনি ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক হোসেন। এ সময় উপপরিদর্শক (এসআই) সৈকত মজুমদার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল আলম সিদ্দিকীসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানের সময় সোনা মিয়ার কাছ থেকে ৬০০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারের পর বিকেলে তাঁকে আদালতে হাজির করা হলে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. কামাল হোসেন বলেন, দলীয়ভাবে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। সোনা মিয়া দলের কোনো পদে থাকলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, দলের কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে কোনো ছাড় দেওয়া হবে না।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মাদরাসার শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রে...
কুমিল্লার চৌদ্দগ্রামে আবাসিক হাফেজিয়া মাদরাসার দুই শিশুশিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিয...
জামায়াত নেতা কাজী দ্বীন মোহাম্মদ ও এমদাদুল হক মামুনকে অব্যাহ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমির কাজী দ্বীন মোহাম্মদ ও নায়েবে আমির এমদাদু...
কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলে আসছে নতুন...
আয়েশা আক্তার।।ব্যাটারিচালিত অটোরিকশা ও ই-রিকশা (ইজিবাইক) চলাচল, নিবন্ধন ও ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে...
চৌদ্দগ্রামে মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত মর্টার শেল উদ...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা দক্ষিণপাড়া মিয়াজী বাড়িতে নতুন ভ...
আজ কুমিল্লায় জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় যুবদিবস নানা কর্...
কুমিল্লা জেলা সংবাদদাতাসারাদেশের ন্যায় কুমিল্লায় জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় যুবদিবস নানা কর্মসূচির...
বাঞ্ছারামপুরে ক্যা.এবি তাজুল ইসলাম কলেজ এখন আইসিইউতে ১৪ শিক্...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের...