প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 24 Apr 2026, 7:26 PM
এরপর দিল্লি জয় করব’, মমতার চ্যালেঞ্জ হেসে উড়িয়ে দিলেন অমিত শাহ
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণের দিনই আত্মবিশ্বাসী সুরে ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, ‘রাজ্যে জয়ের পর দিল্লিও জয় করবেন’ তিনি। তবে তার এই চ্যালেঞ্জকে হেসেই উড়িয়ে দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতার চৌরঙ্গি এলাকায় এক নির্বাচনি জনসভায় টানা ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বলেন, কেন্দ্রীয় ক্ষমতা থেকে বিজেপি-কে সরিয়ে দিতে তিনি বিরোধী দলগুলোকে একত্র করবেন এবং ভবিষ্যতে দিল্লি দখল করবেন। মমতা বলেন, “মনে রাখবেন, আমাদের হারানো সম্ভব নয়। আমরা অন্যায়ের বিরুদ্ধে এবং নিজেদের অধিকারের জন্য লড়াই করি। আমি বাংলাতেই জন্মেছি এবং এই বাংলাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করব। বাংলায় জয় নিশ্চিত করার পর আমি দিল্লি দখল করব। সমস্ত রাজনৈতিক দলকে একত্রিত করেই আমি তা করব।”
নিজের ক্ষমতার আকাঙ্ক্ষা নেই উল্লেখ করে তিনি বলেন, “আমি গদি চাই না; আমি দিল্লিতে বিজেপি’র সম্পূর্ণ পতন চাই। বাংলায় তাদের পতন অনিবার্য, তবে বিজেপি-কে দিল্লি থেকেও হটাতে হবে।” চৌরঙ্গি আসনে তৃণমূলের প্রার্থী ও টানা দুবারের বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ওই সভায় প্রচারণা চালান মমতা। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির সন্তোষ পাঠক।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বন্ধ থাকবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান
১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রবিবার থেকে পবিত্র রবিউস সানি ম...
মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম বাংলাদেশ
এফএনএস স্পোর্টস: জুনিয়র এশিয়া কাপ হকিতে দারুণ জয় দিয়ে আসর শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। পঞ...
মিরাজের ঘূর্ণিতে গায়ানার জয়, ফিরল আলোচিত ‘নাগিন ডান্স’
এফএনএস স্পোর্টস: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে দুর্দান্ত জয় পেয়ে...
তরুণদের চুক্তি নবায়নে ব্যস্ত বার্সা, তালিকায় পাঁচ ফুটবলার
এফএনএস স্পোর্টস: গ্রীষ্মের দলবদলের বাজার শেষ হলেও কাজ থামেনি বার্সেলোনার ক্রীড়া ব্যবস্থাপনায়। কোচ হা...
মেসির রেকর্ড ভেঙে ইউরোপে ইতিহাস গড়লেন মাস্তানতুয়োনো
এফএনএস স্পোর্টস: ইতালিয়ান ফুটবলে নিজের আগমনের জানানটা বেশ জোরেশোরেই দিলেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ভে...
তেলের পাইপলাইন বন্ধ করে দিয়েছে সৌদি আরব
এফএনএস বিদেশ : মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের বিস্তারের মধ্যে গুরুত্বপূর্ণ তেল পরিবহনকারী ‘পূর্ব-পশ্চিম...