প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 24 Apr 2026, 10:23 PM
জাপানের উত্তরাঞ্চলীয় শহরে ছড়িয়ে পড়ছে দাবানল
এফএনএস বিদেশ :
জাপানের উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানলের আগুন গতকাল শুক্রবার একটি শহরের কেন্দ্রের দিকে ছড়িয়ে পড়েছে| স্থানীয় সংবাদমাধ্যম ও সরকার এ তথ্য জানিয়েছে| কর্তৃপক্ষ আড়াই হাজারেরও বেশি বাসিন্দাকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার অনুরোধ জানিয়েছে| টোকিও থেকে এএফপি এ খবর জানায়| জাপান সরকারের মুখপাত্র মিনোরু কিহারা সাংবাদিকদের জানান, দুদিন আগে আগুন লাগার পর থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত ইওয়াতে অঞ্চলের পার্বত্য এলাকায় ৪শ’ হেক্টরের (৯৮৮ একর) বেশি জমি পুড়ে গেছে| আগুনের শিখা স্থানীয় ওৎসুচি শহরে বাড়িঘরের দিকে ধেয়ে আসছে| এছাড়াও পাশের বনাঞ্চল থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে| দীর্ঘ শুষ্ক শীতকাল দাবানলের ঝুঁকি বাড়িয়ে তুলছে| গত বছর ইওয়াতের ওফুনাতো শহরে যে আগুন লাগে, সেটিকে গত অর্ধশতাব্দীর মধ্যে জাপানের সবচেয়ে ভয়াবহ দাবানল হিসেবে ধরা হয়| কিহারা আরও জানান, আগুনের তীব্রতার কারণে কর্তৃপক্ষ আড়াই হাজারের বেশি মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে| আগুন নেভাতে তৎপরতা বাড়ানো হয়েছে| এ কাজে প্রায় ৭শ’ দমকলকর্মী ও ১৩টি বিমান মোতায়েন করা হয়েছে| গতকাল শুক্রবার ভোর ৫টা পর্যন্ত ৩২৯ জন বাসিন্দা আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন বলে জানিয়েছে সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে| স্থানীয় দমকলকর্মী টিভি আসাহিকে বলেন, ‘শব্দটা ছিল ভয়ঙ্কর| দেবদারু গাছগুলো জ্বলতে জ্বলতে ফেটে যাচ্ছিল আর আগুনের শিখা ও ধোঁয়া আকাশের দিকে উঠতেছিল|’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম
অশোক বড়ুয়াদেশের ৬৪ জেলার মধ্যে সাক্ষরতার হারে প্রথম অবস্থানে রয়েছে কুমিল্লা। জাতীয় পর্যায়ে সাক্ষরতার...
সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
কুমিল্লা প্রতিনিধিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ুসরকার য...
উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে...
আশিক ইরানপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহজ ও উপকরণ ভিত্তিক পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে কুমি...
হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক পড়েছে। যে...
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্...
কুবি প্রতিনিধি :সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুম...
কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ড...
কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) মেডিকেল সেন্টারে ৯টি ক্যাটাগরির পদে নিয়োগের চূড়ান্ত ফল...