প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 24 Apr 2026, 10:25 PM
ইরাক থেকে কুয়েতে ড্রোন হামলা
এফএনএস বিদেশ :
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে কুয়েতে নতুন করে হামলা হয়েছে| এবার প্রতিবেশী ইরাক থেকে ছোড়া ড্রোন কুয়েতে আঘাত হানে| দেশটির উত্তর সীমান্তের সেনা পোস্টগুলো লক্ষ্য করে হামলাটি করা হয়| খবর আল-জাজিরার| কুয়েতের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, গতকাল শুক্রবার সকালে বিস্ফোরক বোঝাই দুটি ড্রোন ফাইবার-অপটিক কেবল দিয়ে নিয়ন্ত্রিত হয়ে সীমান্ত পোস্টে আঘাত হানে| এতে অবকাঠামোগত ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি| সামরিক বাহিনী এ ঘটনাকে অপরাধমূলক আগ্রাসন হিসেবে উল্লেখ করেছে এবং জানিয়েছে, ড্রোন দুটি ইরাক থেকে উৎক্ষেপণ করা হয়েছিল| আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে কুয়েতের দাবি, সাম্প্রতিক সময়ে ইরাকভিত্তিক ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো থেকে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে দেশটি| এসব হামলায় বিমানবন্দর, জ্বালানি স্থাপনা এবং আলি আল সালেম বিমান ঘাঁটির মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম
অশোক বড়ুয়াদেশের ৬৪ জেলার মধ্যে সাক্ষরতার হারে প্রথম অবস্থানে রয়েছে কুমিল্লা। জাতীয় পর্যায়ে সাক্ষরতার...
সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
কুমিল্লা প্রতিনিধিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ুসরকার য...
উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে...
আশিক ইরানপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহজ ও উপকরণ ভিত্তিক পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে কুমি...
হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক পড়েছে। যে...
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্...
কুবি প্রতিনিধি :সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুম...
কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ড...
কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) মেডিকেল সেন্টারে ৯টি ক্যাটাগরির পদে নিয়োগের চূড়ান্ত ফল...