প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Apr 2026, 8:23 AM
গৃহবধূ ফাতেমা হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মহাসড়কের উপজেলার আলকরা ইউনিয়নের পদুয়া রাস্তার মাথা এলাকায় হত্যার শিকার গৃহবধূ ফাতেমার পরিবার ও স্থানীয়দের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে ফাতেমা হত্যার বর্ণনা দিয়ে পরিবারের পক্ষে আবেগপ্রবণ বক্তব্য রাখেন ফাতেমার বড় ভাই ও ছোট বোন| এ সময় স্থানীয়দের মধ্যেও কয়েকজন গন্যমান্য ব্যক্তি বক্তব্য রাখেন| বক্তব্যে তারা ফাতেমা হত্যার বিচার এবং হত্যাকারী জাবেদ ড্রাইভার ও তার অন্যতম সহযোগি সোহেলের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান| এ সময় তারা কুমিল্লা বার
অ্যাসোসিশেনের কোনো আইনজীবি যাতে হত্যাকারীর পক্ষে আইনী সহযোগিতা প্রদান না করেন সে বিষয়ে কুমিল্লা বার আইনজীবি সমিতির দৃষ্টি আকর্ষণ করে বিনীত অনুরোধ জানান| এর আগে গত ১৩ এপ্রিল কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক কলহের জেরে ফাতেমা বেগম (৩০) নামে এক গৃহবধূকে হত্যার উদ্দেশ্যে তার ¯^ামী জাবেদ ড্রাইভার ঘরে মজুদকৃত পেট্রোল ফাতেমার শরীরে ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেন|
সংবাদ পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফাতেমার বাবার বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়| সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়| সেখানে চিকিৎসাধিন অবস্থায় গত
১৯ এপ্রিল সে মৃত্যুবরণ করে| এ ঘটনায় ভিকটিমের ছোট বোন কুলসুমা আক্তার বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন| মামলা দায়েরের পর থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘাতক ¯^ামী জাবেদকে আটক করে| পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ| চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, গৃহবধূ ফাতেমা হত্যার ঘটনায় তার বোন কুলসুমা আক্তার বাদী হয়ে গত সোমবার রাতে ফাতেমার ¯^ামী জলিল আহমেদ জাবেদকে একমাত্র আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন| পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম
অশোক বড়ুয়াদেশের ৬৪ জেলার মধ্যে সাক্ষরতার হারে প্রথম অবস্থানে রয়েছে কুমিল্লা। জাতীয় পর্যায়ে সাক্ষরতার...
সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
কুমিল্লা প্রতিনিধিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ুসরকার য...
উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে...
আশিক ইরানপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহজ ও উপকরণ ভিত্তিক পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে কুমি...
হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক পড়েছে। যে...
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্...
কুবি প্রতিনিধি :সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুম...
কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ড...
কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) মেডিকেল সেন্টারে ৯টি ক্যাটাগরির পদে নিয়োগের চূড়ান্ত ফল...