প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Apr 2026, 7:45 AM
কুমিল্লায় ব্র্যাকের উদ্যোগে উত্তম কৃষি পদ্ধতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সোহেল রানা, চান্দিনা।
কুমিল্লায় ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে “উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে কুমিল্লা ব্র্যাক লার্নিং সেন্টার কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।কর্মশালায় কৃষিতে উত্তম পদ্ধতি অনুসরণের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব, এর উপকারিতা এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার প্রসারে এর ভূমিকা তুলে ধরা হয়।আয়োজকরা জানান, বায়োপেস্টিসাইড ব্যবহারের ফলে মাটির উর্বরতা বজায় থাকে, ফসলের গুণগত মান বৃদ্ধি পায় এবং মানবস্বাস্থ্যের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে। পাশাপাশি ব্র্যাকের উদ্ভাবিত ধান, সবজি, ভুট্টা ও আলুর বীজ এবং বিভিন্ন ধরনের বায়োপেস্টিসাইড সম্পর্কেও অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক মো. মিজানুর রহমান। তিনি বক্তব্যে বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন ও দেশের কৃষি উন্নয়নে ব্র্যাকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের পরিবর্তে বায়োপেস্টিসাইডের ব্যবহার বাড়ানো গেলে একদিকে যেমন জনস্বাস্থ্য সুরক্ষিত হবে, অন্যদিকে রপ্তানিযোগ্য নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সৃষ্টি হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভুট্টা বীজের প্রোডাক্ট ম্যানেজার মো. জহিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর জিয়া উদ্দিন আহম্মদ, রিজিওনাল সেলস ম্যানেজার মো. মনিরুজ্জামান খান এবং টেরিটোরি সেলস অফিসার মো. গাউছুল আজম মোল্লা ও মো. মহিবুল ইসলাম সম্রাটসহ জেলার বিভিন্ন ডিলার ও রিটেইলাররা।দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণকারীরা আমন মৌসুমের ধান ও সবজি বীজ ব্যবস্থাপনা, বায়োপেস্টিসাইডের সঠিক প্রয়োগ পদ্ধতি এবং মাঠপর্যায়ে এর কার্যকারিতা সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা পরিবেশবান্ধব কৃষি চর্চায় আরও উৎসাহিত হবেন এবং গ্রাম পর্যায়ে নিরাপদ খাদ্য উৎপাদন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
প্রাথমিকের বৃত্তি: মেধা নাকি কোটা? প্রজ্ঞাপনের সঙ্গে ফলাফলের...
হোমনা( কুমিল্লা) প্রতিনিধি :প্রাথমিক শিক্ষা সমাপনী পর্যায়ের বৃত্তি প্রদান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে...
পুত্রসন্তানের মা হলেন করিশমা
বলিউড অভিনেত্রী করিশমা তান্না ও তার স্বামী বরুণ বাঙ্গেরা প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন। গুরু পূর্ণিম...
কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা; বিভিন্ন ছাত্রসংগঠনের...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ...
কুমিল্লায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে দিনব্যাপী ক...
আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুমিল্লায় দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মুক্তি...
চাঁদপুর পৌরসভার ২শ ৫ কোটি টাকার বাজেট ঘোষণা
কাজী নজরুল ইসলামনতুন কোন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ২০৫ কোটি ৫৪ লাখ ২৫...
ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের ভালোবাসার শিক্ষক তোফায়েল আহমেদ আ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের ভারপ...