বলিউড অভিনেত্রী করিশমা তান্না ও তার স্বামী বরুণ বাঙ্গেরা প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন। গুরু পূর্ণিমার বিশেষ দিনে তাদের ঘরে এসেছে পুত্রসন্তান।বুধবার (২৯ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে যৌথ পোস্ট দিয়ে সন্তানের আগমনের খবর জানান করিশমা ও বরুণ। পোস্টে তারা জানান, গুরু পূর্ণিমার দিনই তাদের ছেলে জন্ম নিয়েছে।
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 31 Jul 2026, 8:44 AM
পুত্রসন্তানের মা হলেন করিশমা
পোস্টে লেখা হয়, ‘পবিত্র গুরু পূর্ণিমার দিনে জন্ম... আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ এসেছে। ২৯ জুলাই ২০২৬, আমাদের ছোট্ট সন্তান, পৃথিবীতে তোমাকে স্বাগতম।
সন্তানের খবর প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে শুভেচ্ছার বন্যা শুরু হয়। ভক্তদের পাশাপাশি অনেক তারকাও নতুন বাবা-মাকে অভিনন্দন জানিয়েছেন। তাদের মধ্যে ছিলেন ওয়ামিকা গাব্বি, স্মৃতি ইরানি, সোনাল চৌহান ও অমৃতা খানভিলকর।
চলতি বছরের এপ্রিলে করিশমা ও বরুণ জানিয়েছিলেন, তারা বাবা-মা হতে যাচ্ছেন।
ছবিতে করিশমা ও বরুণকে ‘মম’ ও ‘ড্যাড’ লেখা ক্যাপ পরতে দেখা যায়। একটি ছবিতে ছিল ছোট্ট উলের মোজা, অন্য একটি ছবিতে অভিনেত্রীকে বেবি বাম্পসহ দেখা যায়।
ছবির ক্যাপশনে তারা লিখেছিলেন, ‘একটি ছোট্ট অলৌকিক উপহার, আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ—আগস্ট ২০২৬।’
উল্লেখ্য, করিশমা তান্না ও বরুণ বাঙ্গেরা ২০২২ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...