প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Jul 2025, 10:53 AM
এবার শিক্ষার্থীদের ‘বহিরাগত’ আখ্যা দিল শিক্ষকরা, আবার উত্তাল ভিক্টোরিয়া
ভিক্টোরিয়া প্রতিনিধি
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের ‘বহিরাগত’ বলে ফেসবুকে মন্তব্য করেছেন শিক্ষকরা। এমন অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১৬ জুলাই) সকাল ১০টায় কলেজ মসজিদের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাসজুড়ে প্রদক্ষিণ করে।
জানা গেছে, কলেজের শিক্ষকদের একটি পক্ষ একদফা আন্দোলন শুরু হওয়ার পর থেকে শিক্ষার্থীদের বহিরাগত আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিতে থাকে। যার মধ্যে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুল কুদ্দুস সর্ব প্রথম তা শুরু করেন। এরপর কলেজের অন্য শিক্ষকরাও তাতে মন্তব্য করতে থাকেন।
এই ঘটনার প্রতিবাদে করা মিছিলটি কলেজের প্রশাসনিক ভবন, হৃদয়ে বাংলাদেশ ম্যুরাল, পরীক্ষা ভবন, অর্থনীতি ভবন ও কলা ভবনের চারপাশ ঘুরে কলা ভবনের প্রধান ফটকে এসে শেষ হয়। সোমবার রাতে কলেজের কয়েকজন শিক্ষক ফেসবুকে শিক্ষার্থীদের বহিরাগত বলে মন্তব্য করেন। এর প্রতিবাদেই শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, বহিরাগত বহিরাগত সহ বিভিন্ন স্লোগানে ক্যাম্পাস মুখর করে তোলেন। সেই সঙ্গে তারা কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিও জানান।
মিছিলে বক্তব্য রাখেন ভিক্টোরিয়া কলেজ ছাত্র শিবিরের সভাপতি মনির হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. জাহিদুল ইসলাম এবং ছাত্রদল নেতা ওমর ফারুক।
বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, গত এক বছরে আমরা ৯টি দাবি নিয়ে অধ্যক্ষের কাছে গিয়েছি। তিনি আমাদের শুধু ঘুরিয়েছেন, তালবাহানা করেছেন। বলেছেন, তিনি অক্ষম। কেন এসেছেন তিনি নিজেও জানেন না। তাকে মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছে, তাই এসেছেন।
তারা আরও বলেন, যার কাছে সমাধান নেই, তার এই কলেজে থাকারও দরকার নেই। অধ্যক্ষ ‘আর আসবো না’ বলে চলে যাওয়ার পর, একটি ফ্যাসিস্ট দল তামিম নির্যাতনের বিচার বানচাল করতে চায়। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে তাদের পূর্বসূরিদের কলেজে ফিরিয়ে আনা। তবে ৫ই আগস্টের পরবর্তী বাংলাদেশে তাদের ঠাঁই নেই। রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুল কুদ্দুসের মোবাইলে ফোন দিলে তিনি কল রিসিভ করেননি। তাই বক্তব্য পাওয়া যায়নি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ব্রাহ্মণপাড়ায় অবসরপ্রাপ্ত ৫৩ জন প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্য...
দাউদকান্দিতে দুই আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিদাউদকান্দি মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেছে...
চাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হলেন বরুড়ার কৃতি সন্তান...
সুজন মজুমদারচাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসে...
বরুড়ায় শিশু-কিশোর ও নারী উন্নয়নে জেলা তথ্য অফিসের সচেতনতামূল...
আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলায় শিশু, কিশোর-কিশোরী ও নারীদের অধিকার, স্বাস্থ্য এবং সামাজিক সচেতন...
নাঙ্গলকোটের রামেরবাগ কমিউনিটি ক্লিনিকের বেহাল দশায় স্বাস্থ্য...
সাইফুল ইসলাম-কুমিল্লার নাঙ্গলকোটের রামেরবাগ কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা বিরাজ করছে। কমিউনিটি ক্লিনি...
নাঙ্গলকোটে শতভাগ ফেল দুই প্রতিষ্ঠানে
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার নাঙ্গলকোটে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে আবারও দেখা দিয়েছে...