প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 May 2026, 12:20 AM
জলাবদ্ধতা নিরসনে খাল পরিদর্শনে কুমিল্লা সিটি কর্পোরেশন প্রশাসক
কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে নগরীর গুরুত্বপূর্ণ খালসমূহ পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
মঙ্গলবার সকাল ১১টায় তিনি গুইন্গাজুরি খাল থেকে জেলখানাবাড়ি হয়ে বিজয়পুর রেলগেইট খাল অতিক্রম করে ডাকাতিয়া নদীর প্রবেশমুখ পর্যন্ত খালের বিভিন্ন অংশ সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, প্রধান প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া, নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিন চিশতী এবং সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়।
এ সময় খালের আউটলাইন পরিষ্কার, অবৈধ প্রতিবন্ধকতা অপসারণ এবং প্রয়োজনীয় খনন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন প্রশাসক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমাতে জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা সিটি কর্পোরেশন বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে এবং এ ধরনের পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...