...
শিরোনাম
কুমিল্লা বোর্ডে ঝরে পড়েছে ২৭ হাজারের বেশি পরীক্ষার্থী ⁜ মুরাদনগর ভেঙ্গে নতুন উপজেলা "বাঙ্গরা" এলাকায় আনন্দ-উচ্ছ্বাস, প্রশংসিত ধর্মমন্ত্রী ⁜ রোটারী ক্লাব অব কুমিল্লার ৫৮তম অভিষেক অনুষ্ঠান ⁜ ১২ দিনের অনশনের পর প্রেমিকের বাড়ি ছাড়লেন গোপালগঞ্জের সেই তরুণী ⁜ কসবায় ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে আটক ২, জরিমানা ৪০ হাজার টাকা ⁜ শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের আবারও সভাপতি লায়ন মোস্তফা কামাল ⁜ কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে ‘নজরুল বর্ষ উদ্বোধন ⁜ হোমনায় তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ অনুষ্ঠানমালার উদ্বোধন ⁜ হোমনায় কৃষি জমির মাটি কাটার দায়ে এক লক্ষ টাকা জরিমানা ⁜ ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে স্কাফ সিরাপ উদ্ধার, দুইজন গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, পাষণ্ড পিতা গ্রেফতার ⁜ বিসিবি কাউন্সিলর নির্বাচিত হওয়ায় উদবাতুল বারী আবুকে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও সম্মিলিত ক্রীড়া পরিবারের সংবর্ধনা ⁜ কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা সম্ভাব্য একাদশ ⁜ নাটকীয় ম্যাচে সেনেগালকে হারালো বেলজিয়াম ⁜ কেইন অবিশ্বাস্য জোড়া গোলে শেষ ষোলোতে ইংল্যান্ড ⁜ ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান দল ⁜ যুক্তরাষ্ট্র সংযত করতে ব্যর্থ হলে ইসরায়েলকে কড়া ‘শিক্ষা’ দেবে ইরান: আরাঘচি ⁜ খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ⁜ আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার আছড়ে পড়ে নিখোঁজ ১ ⁜ ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে প্রথমবারের মতো চড়লেন ট্রাম্প ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 May 2026, 8:21 AM

...
বিএনপি চাঁদাবাজ, টেন্ডারবাজ দলে পরিণত হয়েছে-হাসনাত আব্দুল্লাহ News Image

সোহেল রানা
চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি বলেছেন- বিএনপি দখল হয়ে গেছে। চাঁদাবাজ টেন্ডারবাজ দলে পরিণত হয়েছে। বিএনপি যে আদর্শিক রাজনীতি করতো, লড়াই সংগ্রামের রাজনীতি করতো, এখন যাদের দ্বারা বিএনপি নিয়ন্ত্রিত ও পরিচালিত হচ্ছে এতে তাদের দলের নেতারাই আমাদেরকে বলে এই বিএনপি আমরা চিনি না।

রবিবার (১৭ মে) রাত পৌঁনে ৮টায় কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা এনসিপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন- বিএনপি’র নেতা-কর্মীরা আমাদেরকে বলে- যে বিএনপি’র জন্য রাজপথে লড়াই করেছি, যুদ্ধ করেছি, জেল-জুলুম খেটেছি, বাাড়িতে থাকতে পারি নাই, পরিবারের সাথে খাবার খাইতে পারি নাই, বাপ-মার জানাজায় অংশ নিতে পারি নাই, আমরা যে বিএনপি’র জন্য এই ত্যাগ করেছি, আজকের বিএনপি এই বিএনপি নয়।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন- আমরা দেখলাম দুদুক, মানবাধিকার কমিশন, বিচার ব্যবস্থা, ব্যাংকগুলোকে পর্যন্ত দখল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংককে কিভাবে মাফিয়া কায়দায় দখল করা হয়েছে সেটাও দেখলাম। বিসিবিকে দখল করা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো দখল করা হয়েছে। মানুষের তো চক্ষু লজ্জা থাকে, কিন্তু তাদের কোন চক্ষু লজ্জা নাই। এই কারণে বলছি ‘বিএনপি ইজ রিজেক্ট’।

আমরা এমন বাংলাদেশ দেখতে চাই, যে তার যোগ্যতা অনুযায়ী প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারবে। এতোদিন এমনটা হতো যে প্রধানমন্ত্রী হবে একটি নির্দিষ্ট পরিবার থেকে। এর বাহিরে যদি হন তাহলে আপনি আর এই স্বপ্ন দেখতে পারবেন না। আমরা বলছি না কেউ স্বৈরাচার হয়ে গেছে, তবে কেউ যেন স্বৈরাচার হতে না পারে সেদিকে সজাগ থাকবো।

দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিস্টেম পরিবর্তন চেয়ে হাসনাত বলেন- আমরা পরিবর্তন চেয়েছিলাম, এখন যদি আগের সব কিছু ঠিক থাকে তাহলে পরিবর্তন আর হলো কোথায়? সিস্টেম পরিবর্তন করতে হবে। সেবা-স্বাস্থ্য ও শিক্ষা খাতে সংস্কার করতে হবে। সরকারি সুবিধা সকলের জন্য সমান হতে হবে।

দলের সাংগঠনিক কর্মসূচীর অংশ হিসেবে তিন দিন ব্যাপী কুমিল্লা পদযাত্রার প্রথম দিন তিনি জেলার মেঘনা, হোমনা ও চান্দিনা উপজেলায় পৃথক কর্মসূচী পালন করছেন হাসনাত আব্দুল্লাহ এমপি।

বিশিষ্ট ব্যবসায়ী নিজামুল আহসান পাপন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন এনসিপি’র কেন্দ্রীয় মুখ্য যুগ্ম সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্, উপজেলা এনসিপি সমন্বয়ক আবুল কাশেম অভি।

এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউল্লাহ, কেন্দ্রীয় সদস্য সৌরভ জামিল, জেলার যুগ্ম সমন্বয়ক মো: টিটু, যুগ্ম সমন্বয়ক মো: খালিদ, জেলা সদস্য তাসনিম তিশা, আলাউদ্দিন, চান্দিনা উপজেলার এনসিপির আহ্বায়ক আবুল কাশেম অভি, জুলাই যোদ্ধা শাকিল, ফয়েজ, উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাও. মোশারফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা খেলাফত মজলিশ সহ-সভাপতি মাও. মতিউর রহমান ফরাজী সহ অন্যান্য বিভিন্ন নেতৃবৃন্দরা।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা বোর্ডে ঝরে পড়েছে   ২৭ হাজারের বেশি পরীক্ষার্থী
কুমিল্লা বোর্ডে ঝরে পড়েছে ২৭ হাজারের বেশি পরীক্ষার্থী

অভিন্ন প্রশ্নে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুআয়েশা আক্তারসারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসস...

মুরাদনগর ভেঙ্গে নতুন উপজেলা "বাঙ্গরা"  এলাকায় আনন্দ-উচ্ছ্বাস, প্রশংসিত ধর্মমন্ত্রী
মুরাদনগর ভেঙ্গে নতুন উপজেলা "বাঙ্গরা" এলাকায় আনন্দ-উচ্ছ্বাস...

বেলাল উদ্দিন আহাম্মদকুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার জনগণের দীর্ঘ দিনের দাবি ও প্রত্যা...

রোটারী ক্লাব অব কুমিল্লার ৫৮তম অভিষেক অনুষ্ঠান
রোটারী ক্লাব অব কুমিল্লার ৫৮তম অভিষেক অনুষ্ঠান

রোটারী ক্লাব অব কুমিল্লার ৫৮তম অভিষেক অনুষ্ঠান পহেলা জুলাই বুধবার রাতে নগরীর একটি পার্টি সেন্টারে অন...

১২ দিনের অনশনের পর প্রেমিকের বাড়ি  ছাড়লেন গোপালগঞ্জের সেই তরুণী
১২ দিনের অনশনের পর প্রেমিকের বাড়ি ছাড়লেন গোপালগঞ্জের সেই তর...

নিজ¯^ প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পশ্চিম শিদলাই গ্রা...

কসবায় ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে আটক ২, জরিমানা ৪০ হাজার টাকা
কসবায় ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে আটক ২, জরিম...

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভুয়া প্রবেশপত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষা দিত...

শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের আবারও সভাপতি লায়ন মোস্তফা কামাল
শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের আবারও সভাপতি লায়ন মোস্তফা ক...

মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা বোর্ডে ঝরে পড়েছে ২৭ হাজারের বেশি পরীক্ষার্থী
➤ মুরাদনগর ভেঙ্গে নতুন উপজেলা "বাঙ্গরা" এলাকায় আনন্দ-উচ্ছ্বাস, প্রশংসিত ধর্মমন্ত্রী
➤ রোটারী ক্লাব অব কুমিল্লার ৫৮তম অভিষেক অনুষ্ঠান
➤ ১২ দিনের অনশনের পর প্রেমিকের বাড়ি ছাড়লেন গোপালগঞ্জের সেই তরুণী
➤ কসবায় ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে আটক ২, জরিমানা ৪০ হাজার টাকা
➤ শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের আবারও সভাপতি লায়ন মোস্তফা কামাল
➤ কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে ‘নজরুল বর্ষ উদ্বোধন
➤ হোমনায় তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ অনুষ্ঠানমালার উদ্বোধন
➤ হোমনায় কৃষি জমির মাটি কাটার দায়ে এক লক্ষ টাকা জরিমানা
➤ ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে স্কাফ সিরাপ উদ্ধার, দুইজন গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, পাষণ্ড পিতা গ্রেফতার
➤ বিসিবি কাউন্সিলর নির্বাচিত হওয়ায় উদবাতুল বারী আবুকে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও সম্মিলিত ক্রীড়া পরিবারের সংবর্ধনা
➤ কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা সম্ভাব্য একাদশ
➤ নাটকীয় ম্যাচে সেনেগালকে হারালো বেলজিয়াম
➤ কেইন অবিশ্বাস্য জোড়া গোলে শেষ ষোলোতে ইংল্যান্ড
➤ ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান দল
➤ যুক্তরাষ্ট্র সংযত করতে ব্যর্থ হলে ইসরায়েলকে কড়া ‘শিক্ষা’ দেবে ইরান: আরাঘচি
➤ খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র
➤ আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার আছড়ে পড়ে নিখোঁজ ১
➤ ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে প্রথমবারের মতো চড়লেন ট্রাম্প
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir