প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Aug 2026, 12:22 AM
লালমাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত: পোনা অবমুক্ত ও ৩ চাষীকে সম্মাননা
মাসুদ রানা, কুমিল্লা।
‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার লালমাই উপজেলায় ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জলাশয়ে মাছের বংশবৃদ্ধি, প্রজনন ক্ষেত্র রক্ষা এবং জলজ পরিবেশের ভারসাম্য বজায় রাখার লক্ষ্য নিয়ে উপজেলা মৎস্য অফিস এ কর্মসূচির আয়োজন করে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের ভাটরা ইউনিয়ন ভূমি অফিস (কাছারি) সংলগ্ন পুকুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।
পরে উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুব্রত বিশ্বাস দাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার মো. হাবিবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আক্তার শিফা। এছাড়াও স্থানীয় বিভিন্ন দপ্তরপ্রধান ও সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ সভায় অংশ নেন। মৎস্যখাতে বিশেষ অবদান রাখায় অনুষ্ঠান শেষে উপজেলার ৩ জন সফল মৎস্যচাষীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে মাছের উৎপাদন বাড়ানো সম্ভব হলে তা গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি এলাকার মানুষের পুষ্টির চাহিদা পূরণে বড় ভূমিকা রাখবে। এছাড়া মৎস্যচাষ বৃদ্ধি পেলে বেকারত্ব দূরীকরণে নতুন পথ উন্মোচিত হবে। প্রতি বছরের মতো এ বছরও সাধারণ মানুষকে সচেতন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এই উন্নয়ন ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...
নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...