প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 17 Aug 2026, 10:24 AM
বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়ান গ্রেটরা
ডারউইন টেস্টে বাংলাদেশের সামনে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া। পূর্ণ শক্তির দল নিয়ে উত্তরসূরিদের এমন হার মানতেই পারছেন না দেশটির গ্রেট ক্রিকেটাররা। রিকি পন্টিংয়ের কাছে এই পরাজয় ‘চরম হতাশাজনক’, আর অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের ‘সবচেয়ে বড় অঘটন’ বলে উল্লেখ করেছেন মার্ক ওয়াহ।
টেস্ট র্যাঙ্কিংয়ের ৯ নম্বর দল বাংলাদেশের বিপক্ষে প্রতিটি বিভাগেই পর্যুদস্ত হয়েছে এক নম্বর দল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে স্বাগতিকদের ১৯৮ রানে গুটিয়ে দিয়ে বাংলাদেশ করে ৪২৬। ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ২৮৪ রান করে কেবল ৫৭ রানের লক্ষ্য দিতে পারে প্যাট কামিন্সের দল। বাংলাদেশ ৯ উইকেটে জিতে যায় সাড়ে তিন দিনে।
ফক্স ক্রিকেটে মার্ক ওয়াহ বলেন, দেশের ইতিহাসে এর চেয়ে তিক্ত পরাজয়ের কথা তিনি মনে করতে পারছেন না।
“অস্ট্রেলিয়ায় আমার স্মরণকালের সবচেয়ে বড় অঘটন সম্ভবত এটিই। তিন-চার বছর আগে গ্যাবায় অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ- সেটাও ছিল একটা অঘটন। কিন্তু তাদের (বাংলাদেশ) সেরা দুই বোলার নাহিদ রানা ও শরিফুল ইসলামের খেলতে না পারা, র্যাঙ্কিংয়ের পার্থক্য এবং অস্ট্রেলিয়ান দল পূর্ণ শক্তিতে ফেরার কারণে এটি বড় অঘটন।”
চতুর্থ দিন লাঞ্চ বিরতির সময়ই চ্যানেল ৭-এ আলাপে পন্টিং বলেন, এই হার হবে ‘খুবই হতাশাজনক।’ ওপেনিং ও তিন নম্বর পজিশনে পরিবর্তন আনার কথাও বলেন সাবেক এই অধিনায়ক।“দেখুন, সাধারণত আমি দলে পরিবর্তন চাই না। অধিনায়ক হিসেবে হোক বা খেলোয়াড়, আমি দলটাকে সবসময় একত্রিত রাখতে চেয়েছি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...