প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 May 2026, 8:34 AM
পূবালী ব্যাংক পিএলসি পদুয়ার বাজার নতুন শাখার উদ্বোধন
পূবালী ব্যাংক পিএলসি. তার দীর্ঘ ঐতিহ্য ও আধুনিক ব্যাংকিং সেবার ধারাবাহিকতায় দেশের
সর্বস্তরের মানুষের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই
অঙ্গীকারের অংশ হিসেবে, কুমিল্লা জেলায় আপনাদের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসাকে সাথে
নিয়ে পূবালী
ব্যাংক পিএলসি.-এর পদুয়ার শাখা, কুমিল্লা নতুন ঠিকানায় স্হানান্তরিত হয়ে আজ ১৭ মে ২০২৬ রোজ
রবিবার আনুষ্ঠানিক দ্বারোদঘাটন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটি দ্বারোদঘাটন করেন পূবালী ব্যাংক
পিএলসি- এর কুমিল্লা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান জনাব মোঃ মাঈনুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি এর কুমিল্লা প্রধান
শাখা, কুমিল্লার এর উপ-মহাব্যবস্থাপক ও শাখা প্রধান জনাব মোসাঃ রেহেনা আক্তার এবং
কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহা-ব্যবস্থাপক ধূর্জটী প্রসাদ ভট্টাচার্য্য। উক্ত
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পদুয়ার বাজার শাখার সহকারী মহা-ব্যবস্থাপক ও শাখা প্রধান জনাব
মোহাম্মদ আমজাদ হোসেন। আরো উপস্হিত ছিলেন বিভিন্ন শাখা থেকে আগত সহকারী
মহাব্যবস্থাপক , শাখা ব্যবস্থাপক ও আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ। আরো উপস্থিত
ছিলেন পদুয়ার বাজার শাখার সম্মানিত গ্রাহক, এলাকার স্বনামধন্য ব্যক্তি ও
ব্যবসায়িবর্গ । উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন পুবালী ব্যাংক পিএলসি. পদুয়ার বাজার শাখার
কর্মকর্তা ইসমত জেরিন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয়...
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার অনুরোধের বিষয়ে ভারতের আদালতই চূড়...
বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়া...
ডারউইন টেস্টে বাংলাদেশের সামনে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া। পূর্ণ শক্তির দল নিয়ে উত্তরসূরিদের এমন হার...
এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা
অর্থ পাচার ও ব্যাংকের অর্থ লুটপাটের অভিযোগ থাকা চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের সহযোগী বিদ্যুৎ উৎপাদ...
বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আগে তাকে গ্রেফতার করুন’...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগ...
ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে...
নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মওদুদ আব্দুল্লাহ শুভর...
স্টাফ রিপোর্টারকুমিল্লায় মওদুদ আব্দুল্লাহ শুভ (৩৭) নামে এক ব্যক্তি তাকে অপহরণের চেষ্টা, জিম্মি করে চ...