প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 May 2026, 8:44 AM
৭ হাসপাতাল ঘুরেও হামে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচানো গেলোনা
এমরান হোসেন বাপ্পি, চৌদ্দগ্রাম
বিয়ের ১৬ বছরে পারভেজ আহমেদ সুমন ও সুলতানা আক্তার দম্পতির ঘরে জন্ম নিয়েছে ৩ কন্যা সন্তান| ৭ মাস আগে তাদের কোল জুড়ে আসে এক পুত্র সন্তান| ৩ কন্যা সন্তানের পর এই দম্পতির কোল জুড়ে পুত্র সন্তানের জন্ম নেওয়ায় আনন্দের সীমা ছিলোনা| নাম রাখা হয় সাজিদ আল নাহিয়ান| কিন্তু কে জানতো মাত্র ৭ মাস বয়সে মহামারি হামে আক্রান্ত হয়ে তাকে দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে| হামে আক্রান্ত হওয়ার পর ছোট্ট সাজিদকে বাঁচানোর জন্য এই দম্পতি চৌদ্দগ্রাম, ফেনীসহ রাজধানী ঢাকার ৭ হাসপাতাল ঘুরেও একমাত্র আদরের ছেলেকে বাঁচাতে পারলোনা| রবিবার (১৭ মে) সকালে ঢাকার একটি বেসরকারী হাসপাতালের নিবিড় পরিচর্যা (আইসিইউ) তে মৃত্যুবরণ করেন| ১৬ বছর অপেক্ষার পর পাওয়া একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় এই দম্পতি| মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাটের সিংরাইশ গ্রামে| স্থানীয় সূত্রে জানা গেছে, এপ্রিল মাসের ১৪ তারিখ সাজিদ আল নাহিয়ানের জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হলে হলে চৌদ্দগ্রাম বাজারস্থ একটি প্রাইভেট হাসপাতালে একজন ডাক্তারের পরামর্শ নেয় এই দম্পতি| ডাক্তারের পরামর্শে এন্টিবায়েটিক ওষুধ খাওয়ানোর পর সাজিদ কিছুটা সুস্থ্য হয়| এরপর আবারও ১২ মে অসুস্থ্য হলে চৌদ্দগ্রাম উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়| সেখানে দুইদিন চিকিৎসার পর অবস্থার উন্নতি না হওয়ায় তাকে প্রথমে ফেনীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করে, সেখানে কোন পরিবর্তন না হওয়ায় ঢাকা শিশু হাসপাতাল, ঢাকা ন্যাশনাল হেলথ কেয়ার হসপিটাল ও সর্বশেষ তেজগাঁও ইনপালস&ধসঢ়; হসপিটালে ভর্তি করানো হয়| সেখানে পরীক্ষা-নীরিক্ষা শেষে সাজিদ হামে আক্রান্ত হয়েছে জানায় চিকিৎসক জানায়| সেখানে সাজিদের অবস্থা অবনতি হলে জরুরী ভিত্তিতে তাকে নিবিড় পরিচর্যা ইউনিটে স্থানান্তর করা হয়| অবশেষে রবিবার সকালে সাজিদ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়| সাজিদের বাবা পারভেজ আহমেদ সুমন জানান, ৩ কন্যা সন্তানের পর আমাদের কোলজুড়ে এসেছিলো সাজিদ| ১৬ বছর পর ছেলে সন্তান জন্ম নেওয়ায় পরিবারে আনন্দের বন্যা বয়েছিলো| হঠাৎ করে সাজিদের জ্বর, সর্দি ও কাশি দেখা দিলে আমরা চৌদ্দগ্রামের একটি প্রাইভেট হাসপাতালে ডাক্তার দেখাই| সেখান থেকে চৌদ্দগ্রাম, ফেনী ও ঢাকাসহ ৭টি হাসপাতালে নিয়েও আমি আমার আদরের মানিককে হামের হাত থেকে বাঁচাতে পারলাম না| চৌদ্দগ্রাম উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সের ¯^াস্থ্য কর্মকর্তা ডা. রশিদ আহমেদ তোফায়েল জানান, সাজিদ হামের উপসর্গ নিয়ে চৌদ্দগ্রাম উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়| সেখানে তার অবস্থার অবনতি হলে আমরা তার পরিবারকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেই| শুনেছি আজ সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয়...
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার অনুরোধের বিষয়ে ভারতের আদালতই চূড়...
বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়া...
ডারউইন টেস্টে বাংলাদেশের সামনে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া। পূর্ণ শক্তির দল নিয়ে উত্তরসূরিদের এমন হার...
এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা
অর্থ পাচার ও ব্যাংকের অর্থ লুটপাটের অভিযোগ থাকা চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের সহযোগী বিদ্যুৎ উৎপাদ...
বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আগে তাকে গ্রেফতার করুন’...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগ...
ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে...
নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মওদুদ আব্দুল্লাহ শুভর...
স্টাফ রিপোর্টারকুমিল্লায় মওদুদ আব্দুল্লাহ শুভ (৩৭) নামে এক ব্যক্তি তাকে অপহরণের চেষ্টা, জিম্মি করে চ...