প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 19 May 2026, 8:41 AM
আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ চৌদ্দগ্রামে পদযাত্রায় হাসনাত আবদুল্লাহ এমপি
এমরান হোসেন বাপ্পি
দেশের রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে, তবে আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ| বাংলাদেশে আর কখনো আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হবে না| তাদের রাজনীতিতে ফেরার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ| সোমবার (১৮ মে) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে আয়োজিত পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন| তিনি বলেন, ‘যে দলের শীর্ষ নেতারা লাখ লাখ নেতাকর্মীকে ফেলে দেশ ছেড়ে পালিয়ে যায়, সে ই দলের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই|’ দেশের সাধারণ মানুষ দেশে চিকিৎসা নিলেও কিছু প্রভাবশালী ব্যক্তি বিদেশে চিকিৎসা নেন এবং তাদের সন্তানদের বিদেশে পড়াশোনা করান| এই ˆবষম্যমূলক ব্যবস্থা থেকে বের হয়ে এসে দেশকে পরিবর্তনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এনসিপি’র দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক| তিনি আরও বলেন, ‘আমরা বেকারমুক্ত বাংলাদেশ চাই| যুব সমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে| সরকারি ও বেসরকারি খাতে মেধাবীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে| এসএমই খাতকে আরও শক্তিশালী করার পাশাপাশি আগামী বাজেটে যুববান্ধব পরিকল্পনা অন্তর্ভুক্ত করতে হবে|’ দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘এমন পরিবেশ ˆতরি করতে হবে যাতে দেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বিদেশমুখী হতে না হয়|’ পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, ‘অতি উৎসাহী কিছু পুলিশ সদস্য পদোন্নতির আশায় বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি করে| প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে| অতীতের মতো এখনও সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশের কারণে মানুষকে গ্রেফতার হতে হচ্ছে, যা কাম্য নয়|’ চৌদ্দগ্রাম সীমান্তবর্তী এলাকা উল্লেখ করে তিনি মাদক বিরোধী কঠোর
অবস্থানের আহ্বান জানিয়ে বলেন, ‘মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু| তারা যুব সমাজকে ধ্বংস করছে| পুলিশ ও মাদক কারবারিদের মধ্যে কোনো ধরনের যোগসাজশ থাকা চলবে না| মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে|’ জাতীয় যুব শক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রায়হানের সভাপতিত্বে এবং চৌদ্দগ্রাম উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মামুন মজুমদারের সঞ্চালনায় পথ সভায় আরও বক্তব্য রাখেন: জামায়াত নেতা জয়নাল
আবেদীন পাটোয়ারী, এনসিপির মুখ্য সমš^য়ক নাভীদ নওরোজ শাহ, জেলা যুগ্ম সমš^য়কারী ইব্রাহিম খালেদ, এনসিপি নেতা মাসুমুল কাউছার, জাতীয় যুব শক্তির চৌদ্দগ্রাম উপজেলা সমš^য়ক জাহিদুল তালুকদার, এনসিপি নেতা মোঃ হানিফ পাটোয়ারী ও আরিফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বুলেট বৈরাগী হত্যা
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে আদালতে...
কুমিল্লায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, হাজারো নেত...
আয়েশা আক্তারবাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র্যালি...
কুবি শিক্ষার্থী ফারজানার মরদেহ উদ্ধার, স্বামীসহ ৭ জনের বিরুদ...
কুবি প্রতিনিধিনারায়ণগঞ্জের ফতুল্লায় ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগ...
কুমিল্লায় বিদেশি পিস্তল ও দুই ম্যাগাজিন উদ্ধার
আয়েশা আক্তারকুমিল্লার আদর্শ সদর উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে...
লালমাইয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাইয়ে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শ...
দীর্ঘ তিন দশকের পথচলার অবসান: পরপারে চলে গেলেন পত্রিকা বিক্র...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর কুমিল্লা প্রতিনিধিঃদীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ভোরের আলো কাগজ হাতে...