...
শিরোনাম
বুলেট বৈরাগী হত্যা ⁜ কুমিল্লায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, হাজারো নেতাকর্মীর বর্ণাঢ্য র‍্যালি ⁜ কুবি শিক্ষার্থী ফারজানার মরদেহ উদ্ধার, স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ⁜ কুমিল্লায় বিদেশি পিস্তল ও দুই ম্যাগাজিন উদ্ধার ⁜ লালমাইয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ⁜ দীর্ঘ তিন দশকের পথচলার অবসান: পরপারে চলে গেলেন পত্রিকা বিক্রেতা হকার নিতাই। ⁜ কুমিল্লায় ইনোভার-এর ‘সাফল্যের যাত্রা-ব্যবসায়িক সম্পর্ক সুদৃঢ়করণ ও বাজার সম্প্রসারণে বিজনেস মিট অনুষ্ঠিত ⁜ রামগড় স্থলবন্দর পরিদর্শনে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০, ভারতীয় ইয়াবাসহ ১০ হাজার ৫৭৫ টি বাজি উদ্ধার ⁜ তিতাসে কম্পিউটার ক্রয়দ্বন্দ্বে 14দিন যাবত দলিল রেজিষ্ট্রশন বন্ধ ⁜ নিরাপদ খাদ্য ও ভোক্তা স্বার্থ রক্ষায় কুমিল্লায় ক্যাবের আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লা শহরের ঠাকুরপাড়ায় নিষ্কন্টক জায়গা কিনেও দখলে যেতে পারছেন না ক্রেতারা ⁜ বরুড়ায় মোবারক হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ⁜ বরুড়ায় মোবারক হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ⁜ দেশে আসবেন বলে জাতিকে আর লজ্জায় ফেলবেন না: এমপি মানিক ⁜ কুবিতে ওবিই মডেল বাস্তবায়নে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা ⁜ মোহনপুর নৌ পুলিশের অভিযানে ৮ জেলে গ্রেফতার ⁜ ফারজানার মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে কুবি উপাচার্যকে স্মারকলিপি সহপাঠীদের ⁜ কুবিতে নির্মিত হচ্ছে নান্দনিক অ্যাসেম্বলি পয়েন্ট, তুলে ধরবে বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র পরিচয় ⁜ জগন্নাথপুরে চেয়ারম্যান প্রার্থী কামরুল জামান শামীমের মতবিনিময় সভা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 May 2026, 8:50 AM

...
কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪ News Image
চৌদ্দগ্রাম প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। সোমবার (১৮ মে) দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন চৌদ্দগ্রাম পৌর এলাকার বালুজুড়ি গ্রামের নুর ইসলাম মিয়ার স্ত্রী জেসমিন আক্তার (৪২) ও তার মেয়ে নুসরাত জাহান (৪)। আহতদের মধ্যে রয়েছেন নাটাপাড়া গ্রামের জাফর আহম্মেদের স্ত্রী মমতাজ বেগম, একই গ্রামের ফুল মিয়ার স্ত্রী সাফিয়া বেগম, এতিম আলীর স্ত্রী কহিনুর বেগম এবং অটোরিকশাচালক নিজাম উদ্দিন। রাত ১১ টায় মিয়াবাজার হাইওয়ে পুলিশের সার্জেন্ট আবদুল জাব্বার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে চৌদ্দগ্রাম বাজারে পারিবারিক কেনাকাটা শেষে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন যাত্রীরা। এ সময় নবগ্রাম এলাকায় উল্টো পথে চলার সময় কে কে ট্রাভেলসের একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই যাত্রী জেসমিন আক্তারের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাদের কুমিল্লায় পাঠানো হয়। গুরুতর আহত নুসরাত জাহানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রবিউল হাসান জানান, জেসমিন আক্তারকে হাসপাতালে আনার আগেই মৃত পাওয়া যায়। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রুহুল আমিন জানান, এ ঘটনায় বাসের চালক শাফায়েত হোসেন আশিককে আটক করা হয়েছে। আটক চালকের বাড়ি নোয়াখালীর কবিরহাট এলাকায়। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

বুলেট বৈরাগী হত্যা
বুলেট বৈরাগী হত্যা

নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে আদালতে...

কুমিল্লায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, হাজারো নেতাকর্মীর বর্ণাঢ্য র‍্যালি
কুমিল্লায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, হাজারো নেত...

আয়েশা আক্তারবাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র‍্যালি...

কুবি শিক্ষার্থী ফারজানার মরদেহ উদ্ধার, স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
কুবি শিক্ষার্থী ফারজানার মরদেহ উদ্ধার, স্বামীসহ ৭ জনের বিরুদ...

‎কুবি প্রতিনিধি‎‎নারায়ণগঞ্জের ফতুল্লায় ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগ...

কুমিল্লায় বিদেশি পিস্তল ও দুই ম্যাগাজিন উদ্ধার
কুমিল্লায় বিদেশি পিস্তল ও দুই ম্যাগাজিন উদ্ধার

আয়েশা আক্তারকুমিল্লার আদর্শ সদর উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে...

লালমাইয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
লালমাইয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাইয়ে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শ...

দীর্ঘ তিন দশকের পথচলার অবসান: পরপারে চলে গেলেন পত্রিকা বিক্রেতা হকার নিতাই।
দীর্ঘ তিন দশকের পথচলার অবসান: পরপারে চলে গেলেন পত্রিকা বিক্র...

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর কুমিল্লা প্রতিনিধিঃদীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ভোরের আলো কাগজ হাতে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ বুলেট বৈরাগী হত্যা
➤ কুমিল্লায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, হাজারো নেতাকর্মীর বর্ণাঢ্য র‍্যালি
➤ কুবি শিক্ষার্থী ফারজানার মরদেহ উদ্ধার, স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
➤ কুমিল্লায় বিদেশি পিস্তল ও দুই ম্যাগাজিন উদ্ধার
➤ লালমাইয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
➤ দীর্ঘ তিন দশকের পথচলার অবসান: পরপারে চলে গেলেন পত্রিকা বিক্রেতা হকার নিতাই।
➤ কুমিল্লায় ইনোভার-এর ‘সাফল্যের যাত্রা-ব্যবসায়িক সম্পর্ক সুদৃঢ়করণ ও বাজার সম্প্রসারণে বিজনেস মিট অনুষ্ঠিত
➤ রামগড় স্থলবন্দর পরিদর্শনে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০, ভারতীয় ইয়াবাসহ ১০ হাজার ৫৭৫ টি বাজি উদ্ধার
➤ তিতাসে কম্পিউটার ক্রয়দ্বন্দ্বে 14দিন যাবত দলিল রেজিষ্ট্রশন বন্ধ
➤ নিরাপদ খাদ্য ও ভোক্তা স্বার্থ রক্ষায় কুমিল্লায় ক্যাবের আলোচনা সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লা শহরের ঠাকুরপাড়ায় নিষ্কন্টক জায়গা কিনেও দখলে যেতে পারছেন না ক্রেতারা
➤ বরুড়ায় মোবারক হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন
➤ বরুড়ায় মোবারক হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন
➤ দেশে আসবেন বলে জাতিকে আর লজ্জায় ফেলবেন না: এমপি মানিক
➤ কুবিতে ওবিই মডেল বাস্তবায়নে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা
➤ মোহনপুর নৌ পুলিশের অভিযানে ৮ জেলে গ্রেফতার
➤ ফারজানার মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে কুবি উপাচার্যকে স্মারকলিপি সহপাঠীদের
➤ কুবিতে নির্মিত হচ্ছে নান্দনিক অ্যাসেম্বলি পয়েন্ট, তুলে ধরবে বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র পরিচয়
➤ জগন্নাথপুরে চেয়ারম্যান প্রার্থী কামরুল জামান শামীমের মতবিনিময় সভা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir