প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 May 2026, 8:49 AM
ব্রাহ্মণপাড়ায় তথ্যসেবা কার্যক্রমে নারীদের সম্পৃক্ত করতে উঠান বৈঠক অনুষ্ঠিত
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা তথ্য সেবা কার্যালয়ের উদ্যোগে তৃণমূল নারীদের সচেতনতা ও সরকারি সেবার তথ্য পৌঁছে দিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেল ৩টায় উপজেলা সদর ইউনিয়নের ডগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বৈঠকের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান।
বৈঠকের সূচনা বক্তব্য ও সঞ্চালনা করেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা রিফাত আরা জান্নাত। বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিল্লাল চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. নাঈম আব্দুল্লাহ, গ্রাম আদালতের উপজেলা কোঅর্ডিনেটর রমজান আলী এবং ডগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষকসহ ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের প্রায় ৫০ জন তৃণমূল নারী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নারীদের সামাজিক সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, আইনগত সহায়তা ও বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করতে এ ধরনের উঠান বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদা জাহান বলেন, তৃণমূল পর্যায়ের নারীদের তথ্যপ্রযুক্তি ও সরকারি সেবার সঙ্গে সম্পৃক্ত করতে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নারীরা সচেতন হলে পরিবার ও সমাজ আরও এগিয়ে যাবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...
কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাশিউল আলম মাসুমকে গ্রেফতার কর...
বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে বুড়িচং থানা পুলিশ। মাদক ব...
উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার ন...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়...