প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 May 2026, 12:36 AM
ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রবিবার সকাল ১০টায় নগরীর কান্দিরপাড় এলাকায় ইসলামী ব্যাংক কুমিল্লা শাখা কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা ইসলামী ব্যাংক রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং ব্যাংকের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের বর্তমান এমডিকে জোরপূর্বক অবসরে পাঠিয়ে একটি স্বার্থান্বেষী মহল ব্যাংকটির নিয়ন্ত্রণ দখলের অপচেষ্টা চালাচ্ছে। তারা বলেন, অতীতে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এস আলম গ্রুপ আবারও ইসলামী ব্যাংকে হস্তক্ষেপের চেষ্টা করছে, যা দেশের ব্যাংকিং খাত ও সাধারণ গ্রাহকদের জন্য উদ্বেগজনক।
বিশিষ্ট ব্যবসায়ী অধ্যাপক মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যাপক জাকির হোসেন, মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, তাহমিনা বানু ও শামিমা নারগীস। অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ হোসাইন।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের লাখো মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক। একটি সফল ও জনমুখী আর্থিক প্রতিষ্ঠানকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র দেশের অর্থনীতির জন্য হুমকি। তারা অবিলম্বে ব্যাংকে সব ধরনের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ বন্ধ এবং গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেন।
মানববন্ধন থেকে ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা, গ্রাহকদের আস্থা রক্ষা এবং ব্যাংক দখলের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...