...
শিরোনাম
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর। ⁜ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন ⁜ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু ⁜ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান ⁜ মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ ⁜ কুমিল্লায় প্রবাসীর পরিবারকে মামলা ও পুলিশি হয়রানির অভিযোগ ⁜ বুড়িচংয়ে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আইফোন মোবাইল কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত ⁜ ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিমি, ব্যয় প্রায় ৮৪ হাজার কোটি টাকা ⁜ রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবিআইকে আদালতের নির্দেশ ⁜ ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্যাড়া করে পুলিশের হাতে তুলে দিল জনতা ⁜ দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী গোলাম সারোয়ার ⁜ শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশনের অভিযান ⁜ ২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁচে থাকার আকুতি ⁜ তিতাসে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ⁜ লালমাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে , র‍্যালি-আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ⁜ নানা আয়োজনে বাঞ্ছারামপু‌রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ⁜ বরুড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫ ⁜ ব্রাহ্মণপাড়া সমবায় সমিতির নির্বাচন ১৮ নভেম্বর, তফসিল ঘোষণা ⁜ ব্রাহ্মণপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড-ভূমিকম্পের মহড়া ⁜ মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 May 2026, 12:30 AM

...
ব্রাহ্মণপাড়ায় ​আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা News Image
​বিশেষ প্রতিনিধি 
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আদালতের স্থিতাবস্থা (নিষেধাজ্ঞা) অমান্য করে এক নিরীহ পরিবারের পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। উপজেলার দক্ষিণ চান্দলা গ্রামে এই ঘটনা ঘটে। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে যেকোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ ও শান্তিভঙ্গের আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
​মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ চান্দলা গ্রামের আবদুল মালেকের ছেলে নাছির উদ্দীন ও তাঁর পরিবার পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তির মালিক হয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। উক্ত সম্পত্তির বিএস চূড়ান্ত খতিয়ান (নং- ৫৫০) নাছির উদ্দীনের পিতার নামে শুদ্ধরূপে প্রস্তুত ও প্রচারিত হয়েছে। পক্ষান্তরে, অভিযুক্তদের নামে উক্ত সম্পত্তিতে কোনো বিএস খতিয়ান, স্বত্ব বা মালিকানা নেই।
​ভুক্তভোগী নাছির উদ্দীন অভিযোগ করেন, "কোনো মালিকানা না থাকা সত্ত্বেও গায়ের জোরে কতিপয় ভাড়াটিয়া লাঠিয়াল ও সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের পৈত্রিক সম্পত্তি জবরদখল করার চক্রান্ত করে আসছিল বিবাদীরা। গত ১১ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টার দিকে তারা জমিটি দখল করতে এলে আমরা বাধা দিই। তখন তারা আমাদের মারধর করতে উদ্যত হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে আপস-মীমাংসার চেষ্টা করা হলেও বিবাদী পক্ষ তা অমান্য করায় সালিশ ব্যর্থ হয়।"
​তিনি আরও জানান, এর আগেও এই সম্পত্তি নিয়ে ব্রাহ্মণপাড়া থানায় অভিযোগ করা হলে বিবাদী পক্ষ ভবিষ্যতে এমন কাজ করবে না মর্মে মুচলেকা দিয়ে থানা থেকে ছাড়া পায়। কিন্তু মুচলেকা দেওয়ার পরও তাদের দখল তৎপরতা বন্ধ হয়নি। গত ২২ মে শুক্রবার ভুক্তভোগী পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা পুনরায় জমিটি দখলের চেষ্টা চালায়। এতে নাছির উদ্দীনের ভাইসহ পরিবারের অন্য সদস্যরা বাধা দিলে তাদের ওপর চড়াও হয় এবং বিভিন্ন ধরনের হামলা ও মামলার হুমকি দেওয়া হয়।এবং নাছির উদ্দীন এর দখলিয় পৈতৃক সম্পত্তি থেকে ৫ শতক জায়গা বুঝিয়ে না দিলে হত্যা সহ বিভিন্ন ধরনের ঘটনা ঘটাবে বলে তারা প্রকাশ্যে হুমকি-ধুমকি দিচ্ছেন । পরে
​কোনো উপায় না পেয়ে নাছির উদ্দীন বাদী হয়ে কুমিল্লা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধি ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তরা হলেন— একই এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে সুমন মিয়া, মোঃ হোসেনের ছেলে রুবেল মিয়া ও হোসেন মিয়া, আব্দুর রহমান মেম্বারের ছেলে এমরান হোসেন এবং মৃত নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ নূর আলম।
​আদালত নালিশী সম্পত্তির ওপর শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং স্থিতাবস্থা বজায় রাখার জন্য ব্রাহ্মণপাড়া থানাকে নির্দেশ প্রদান করেন। কিন্তু আদালতের এই নির্দেশনা জারির পরও অভিযুক্তরা নালিশী সম্পত্তি জোরপূর্বক দখলের জন্য নানা পাঁয়তারা ও হুমকি ধমকি দিয়ে যাচ্ছে বলে বাদীর দাবি।
​এ বিষয়ে মামলার বাদী নাছির উদ্দীন বলেন, "আমরা অত্যন্ত শান্ত ও আইনমান্যকারী নাগরিক। আদালতের স্পষ্ট নির্দেশ থাকার পরও তারা আমাদের পৈত্রিক সম্পত্তি দখল করতে চাচ্ছে এবং আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। বর্তমানে আমরা সপরিবারে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা আমাদের পৈত্রিক সম্পত্তি রক্ষা এবং জানমালের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি ও সঠিক বিচার প্রার্থনা করছি।"
​এই বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী ওই জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর।
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...

নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...

কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...

নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...

কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...

আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...

বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...

নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...

মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...

আবুল কালাম আজাদ‎কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ‎ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...

পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির মতবিনিময় সভা
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...

বেলাল উদ্দিন আহাম্মদ,  মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর।
➤ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন
➤ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু
➤ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান
➤ মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ
➤ কুমিল্লায় প্রবাসীর পরিবারকে মামলা ও পুলিশি হয়রানির অভিযোগ
➤ বুড়িচংয়ে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আইফোন মোবাইল কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত
➤ ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিমি, ব্যয় প্রায় ৮৪ হাজার কোটি টাকা
➤ রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবিআইকে আদালতের নির্দেশ
➤ ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্যাড়া করে পুলিশের হাতে তুলে দিল জনতা
➤ দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী গোলাম সারোয়ার
➤ শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশনের অভিযান
➤ ২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁচে থাকার আকুতি
➤ তিতাসে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
➤ লালমাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে , র‍্যালি-আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত
➤ নানা আয়োজনে বাঞ্ছারামপু‌রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
➤ বরুড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫
➤ ব্রাহ্মণপাড়া সমবায় সমিতির নির্বাচন ১৮ নভেম্বর, তফসিল ঘোষণা
➤ ব্রাহ্মণপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড-ভূমিকম্পের মহড়া
➤ মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir