প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 May 2025, 1:47 AM
সদর দক্ষিণে বজ্রপাতে নিহতের পরিবারকে আর্থিক অনুদান প্রদান
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার অলিরবাজার জোরপুস্করনী গ্রামে বজ্রপাতে নিহত শরিফের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। মঙ্গলবার (২৭ মে) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ (নগদ) কর্মসূচির আওতায় নিহতের পিতা কামাল হোসেনের নিকট অনুদানের ২৫ হাজার টাকার চেক হস্তান্তর করা হয় । চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এরশাদুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেসবাহউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা জোনায়েদ কবির খান, উপজেলা প্রকৌশলী তপন চন্দ্র দেবনাথ, উপজেলা নির্বাচন কর্মকর্তা পিহান, মৎস্য কর্মকর্তা অর্ণব চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, উপজেলা জামায়াতের আমীর মোঃ মিজানুর রহমান প্রমুখ। উল্লেখ্য, গত ১৪ মে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে শরিফ নামের ওই যুবকের মৃত্যু হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির...
আয়েশা আক্তারকুমিল্লা সদরের ছত্রখিল এলাকায় যুবদল নেতা কাউসার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ...
চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীম হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট)...
দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ড...
কামরুল হাসানজলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবে দক্ষিণ এশিয়ার জলজ প্রতিবেশ ও গ্রামীণ জীবিকা হুমক...
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত...
আয়েশা আক্তারদেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও...
ব্রাহ্মণপাড়ায় সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিষধর সাপের ছোবলে মাহমুদা আক্তার (১৪)...
লাকসামে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি
আরিফুর রহমান স্বপন লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমেদকে মোবাইল ফোনে প্রাণনাশ...