প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 May 2025, 1:49 AM
কুবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন আইন বিভাগ
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা ২০২৫ এ রসায়ন বিভাগকে ১৩৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ। মঙ্গলবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলার পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।
প্রথম ইনিংসে আইন বিভাগ ব্যাটিং করে ১৫ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ২১৭ রান সংগ্রহ করে। রসায়ন বিভাগ ২১৮ রানের টার্গেটে নেমে ২য় ইনিংসে ১৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়।
এই খেলায় ম্যান অব দ্যা ফাইনাল হিসেবে মনোনীত হয় আইন বিভাগের শিক্ষার্থী আবু নূরে মুস্তাক এবং প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট হিসেবে মনোনীত হয় একই বিভাগের শিক্ষার্থী হৃদয় আহমেদ।
খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে চ্যাম্পিয়ন, রানার্সআপ এবং তৃতীয় স্থান অর্জনকারীসহ সকলকে পুরস্কার প্রদান করা হয়। শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মনিরুল ইসলামের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, 'প্রতিযোগিতামূলক পরিবেশে সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য জয়ী এবং বিজিত উভয় দলকে অভিনন্দন জানাচ্ছি। খেলায় হার-জিত থাকবে এটাই স্বাভাবিক। দীর্ঘদিন নানান কারণে আমাদের খেলা বন্ধ ছিল এখন আবার সব খেলা সুন্দর মতো চলতেছে তাই ক্রীড়া পরিচালনা কমিটিসহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি।'
সভাপতি ও ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, 'ছাত্রদের কাজ হচ্ছে পাঠে এবং মাঠে। আমরা দায়িত্ব নিয়ে মাত্র পাঁচ মাসে এক বছরের সকল খেলা সম্পন্ন করতে পেরেছি। আমাদেরকে সহযোগিতা করার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আইন বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি।'
তিনি আরো বলেন,' সামনে আমরা আরো স্পোর্টস বাড়ানোর চেষ্টা করব। আমরা আশাবাদী সামনের খেলাগুলোও সুন্দরভাবে সম্পন্ন করতে পারব। ' উল্লেখ্য, উক্ত টুর্নামেন্টে বাংলা বিভাগকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে অর্থনীতি বিভাগ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির...
আয়েশা আক্তারকুমিল্লা সদরের ছত্রখিল এলাকায় যুবদল নেতা কাউসার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ...
চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীম হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট)...
দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ড...
কামরুল হাসানজলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবে দক্ষিণ এশিয়ার জলজ প্রতিবেশ ও গ্রামীণ জীবিকা হুমক...
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত...
আয়েশা আক্তারদেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও...
ব্রাহ্মণপাড়ায় সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিষধর সাপের ছোবলে মাহমুদা আক্তার (১৪)...
লাকসামে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি
আরিফুর রহমান স্বপন লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমেদকে মোবাইল ফোনে প্রাণনাশ...