প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Jun 2026, 10:26 AM
ব্রাহ্মণপাড়া-বুড়িচং সড়কে ভাড়া নৈরাজ্য রোধে মাঠে ইউপি চেয়ারম্যান
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া-বুড়িচং সড়কে দীর্ঘদিন ধরে চলা যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মাঠে নেমেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা। নির্ধারিত ভাড়া কার্যকর করতে বুধবার (৩ জুন) সকাল থেকে ব্রাহ্মণপাড়া সদর সিএনজি স্টেশন এলাকায় তৎপরতা চালানো হয়।
এ কার্যক্রমে নেতৃত্ব দেন ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল হক। এসময় তিনি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ডে অবস্থান করেন এবং চালক ও যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন। হাতে মাইক নিয়ে তিনি স্টেশনে ঘুরে ঘুরে ব্রাহ্মণপাড়া-টু-কুমিল্লা ও ব্রাহ্মণপাড়া-টু-বুড়িচং সড়কে নির্ধারিত ভাড়া সম্পর্কে সবাইকে অবহিত করেন।
চেয়ারম্যান জহিরুল হক বলেন, ব্রাহ্মণপাড়া-টু-কুমিল্লা সড়কে সিএনজি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা এবং ব্রাহ্মণপাড়া-টু-বুড়িচং সড়কে ৩০ টাকা। এর বেশি ভাড়া কোনোভাবেই আদায় করা যাবে না। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা আদায় করলে সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
এ সময় যাত্রীদের প্রতিও সচেতনতার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসনের নির্ধারিত ভাড়ার বেশি দিয়ে কেউ যেন যাতায়াত না করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আব্দুল হান্নান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কবির ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মো. বাকী, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক সবুজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যরা এ কার্যক্রমে সহায়তা করেন।
স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে সড়কে ভাড়া নৈরাজ্য কমে আসবে এবং যাত্রীদের ভোগান্তি হ্রাস পাবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম
অশোক বড়ুয়াদেশের ৬৪ জেলার মধ্যে সাক্ষরতার হারে প্রথম অবস্থানে রয়েছে কুমিল্লা। জাতীয় পর্যায়ে সাক্ষরতার...
সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
কুমিল্লা প্রতিনিধিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ুসরকার য...
উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে...
আশিক ইরানপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহজ ও উপকরণ ভিত্তিক পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে কুমি...
হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক পড়েছে। যে...
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্...
কুবি প্রতিনিধি :সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুম...
কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ড...
কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) মেডিকেল সেন্টারে ৯টি ক্যাটাগরির পদে নিয়োগের চূড়ান্ত ফল...