প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Jun 2026, 10:02 AM
দি কাজী ফাউন্ডেশন এর আয়োজনে কুমিল্লায় ফ্রি হেলথ ক্যাম্প
নিজস্ব প্রতিবেদক
গত ০৫ জুন কুমিল্লায় দি কাজী ফাউন্ডেশন (টিকেএফ) এর আয়োজনে আমেরিকান
প্রবাসী জনাব আনোয়ার রহমান কাজী ও আশরাফুন নাহার কাজীর সহযোগীতায়, ভূটুয়া কমলপুর
হাসমতেরনেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে কুমিল্লার সরকারি ও বেসরকারি হাসপাতালের বিভিন্ন
বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ প্রায় ছয় শতাধিক গরিব, অসহায়, প্রতিবন্ধী রোগীদেরকে
বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে। এছাড়াও বিনামূল্যে ডায়াবেটিকস পরীক্ষা ও রক্তের গ্রুপ
নির্ণয় করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও তরজমা করেন
সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি কাজী মোহাম্মদ এনামুল হক। জাতীয় পতাকা
উত্তোলনের মাধ্যমে স্বাস্থ্যসেবা কার্যক্রমটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি
কুমিল্লা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী। সভাপতি হিসেবে
উপস্থিত ছিলেন ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি আনোয়ার রহমান কাজী এবং বিশেষ
অতিথি হিসেবে ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক তারিক সালমান ও ফারহানা
আমিন, কুমিল্লা আদর্শ সদর উপজেলার সমাজসেবা অফিসার জনাব সাহিদুর রহমান। বিশেষ
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী সদস্য আশরাফুন
নাহার কাজী। এছাড়াও অন্যান্য অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা মূক ও বধির বিদ্যালয়ের পরিচালক
সৈয়দ মাজেদুল হক কামরুল ও বিদ্যালয়ের ইশারা ভাষা শিক্ষক মেহেরুন্নেসা।
যে সকল সম্মানিত চিকিৎসকগণ স্বাস্থ্যসেবা প্রদানে অংশগ্রহন করেন তারা হলেন- ডাঃ এ,
কে, এম আব্দুস সেলিম, ডাঃ মোঃ জহিরুল হক, ডাঃ মুহাঃ কামাল হোসেন, ডাঃ মোঃ বোরহান উদ্দিন
ফাহিম, ডাঃ মোঃ সাইদুল হক শাওন, ডাঃ মোঃ দানিয়েল হক (তানভির), ডাঃ ফারহানা আইরিন, ডাঃ
নাজমুন নাহার, ডাঃ উম্মে সালমা। এ কার্যক্রমটির সার্বিক পরিচালনায় ছিলেন দি কাজী
ফাউন্ডেশন এর এরিয়া ম্যানেজার কাজী মাহ্তাব, প্রোগ্রাম অর্গানাইজার রাশেদা আক্তার
(পাপড়ি)। এছাড়াও সেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহন করেন ফাউন্ডেশনটির প্যাথলজিস্ট মাকসুদা
বেগম, চিকিৎসক সহযোগী শিরিন ও অন্যান্য সদস্য সারওয়ার জামিল, কাজী আরিফ, মেজবাউল,
মুরাদ, আদিবা, শামছুননাহার, মরিয়ম, তানভীর, পান্না, আবু হাসান, হাসান, আবু কাউসার, সানি,
আব্দুল্লাহ সহ আরো অনেকে। দীপ্ত টিভির নিউজ এন্ড কারেন্ট এফেয়ারস কারেসপন্ডেন্ট
কুমিল্লার প্রতিনিধিশাকিল মোল্লার উপস্থিতিতে চিকিৎসা সেবা কার্যক্রমটি সরাসরি
সম্প্রচারিত হয়। কুমিল্লা জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের সম্মানিত অতিথিবৃন্দ
চিকিৎসা সেবার মান পরিদর্শন শেষে সেবামূলক কার্যক্রমটির ভূয়সী প্রশংসা করেন এবং দি
কাজী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার রহমান কাজী সাহেবকে এ ধরনের
কার্যক্রমকে আগামীতেও অব্যহত রাখতে উৎসাহিত করেন । বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়ে
এলাকার উপকারভোগী জনগন ধন্যবাদ জ্ঞাপন করেন এবং প্রতি ইংরেজী মাসের প্রথম
শুক্রবারের ন্যায় কার্যক্রমটি চলমান রাখার জন্য আশাবাদ ব্যক্ত করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভাঙারির দোকানির দখলে বিসিক শিল্পনগরী, হুমকিতে শতবর্ষী শ্মশান...
আয়েশা আক্তারদীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে একই পরিবারের প্রভাব, ভাঙারির দোকানিদের দখল আর ময়লা-আবর্জনার...
কুমিল্লায় ইয়ুথ লাইট হাউজের উদ্যোগে পাবলিক স্পিকিং কর্মশালা অ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় প্রথমবারের মতো Youth Lighthouse এর আয়োজনে দিনব্যাপী Public Speaking and...
সাজেকের সংকট সমাধানে আলোচনার উদ্যোগ, গঠিত তিন সদস্যের কমিটি
শ্যামল রুদ্র, খাগড়াছড়িসাজেকে চলমান আন্দোলন ঘিরে সৃষ্ট অচলাবস্থা নিরসনে আন্দোলনকারীদের সঙ্গে সংলাপের...
বাঙ্গরায় প্রবাসীর বোনকে নিয়ে বিরোধের জেরে মাসুদ মিয়াকে কুপিয়...
বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর ইউনিয়নে প্রেমের সম্পর্ক ও পূর্ববিরোধের জেরে...
ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
কুবি প্রতিনিধিনারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি...
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার, স্কাফ সিরাপ উদ...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১০ বোতল...