প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Jun 2026, 10:58 AM
কসবা রেলস্টেশনে এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে জীবন দিলেন তোফায়েল
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা,
মানবতা আজও বেঁচে আছে। কিন্তু কখনো কখনো সেই মানবতার মূল্য দিতে হয় নিজের জীবন দিয়ে।
গত বৃহস্পতিবার (৪ মে ) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। একজন অসহায় বৃদ্ধকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন কসবা উপজেলার আকছিনা গ্রামের ৬নং ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার মিয়ার ছেলে মোঃ তোফায়েল( ১৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিপদের মুখে থাকা এক বৃদ্ধকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন তোফায়েল। ঠিক সেই সময় দ্রুতগতির সুবর্ণএক্সপ্রেস
ট্রেন এসে তাকে আঘাত করে। মুহূর্তেই আনন্দমুখর জীবন থেমে যায় এক নির্মম দুর্ঘটনায়। তাৎক্ষণিক কসবা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।
তোফায়েলের মৃত্যুর খবরে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোক। যে ছেলে অন্যের জীবন বাঁচাতে ছুটে গিয়েছিল, আজ সে নিজেই চলে গেছে না ফেরার দেশে।
গতকাল শুক্রবার (৫জুন) আকছিনা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে জুম্মার নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়। চোখের জলে গ্রামবাসী তার শেষ বিদায়ে অংশ নেয়।
তোফায়েল রা চার বোন, দুই ভাই। তার বড় ভাই প্রবাসী। গ্রামে মডার্ন হাই স্কুলে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করত তোফায়েল।
মানুষের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং সাহসিকতার যে পরিচয় তোফায়েল রেখে গেছেন, তা কেবল একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চাঁদাবাজির রিমোট বিদেশে
আমার পোলাপান গিয়ে তোর ফ্যাক্টরির একজনকে থাপড়াইয়া আসছে। টাকা না পাইলে তোর পা লুলা করে দিবো। সারা জীবন...
হরমুজে ‘অত্যাধুনিক’ মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের
হরমুজ প্রণালীতে অত্যাধুনিক একটি মার্কিন সাবমেরিন ড্রোন আটকের দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস (...
কুমিল্লার সুয়াগাজী বাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লার সুয়াগাজী বাজারে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা...
নকশা-অনুমোদনে অনিয়মের অভিযোগে কুমিল্লায় ৭ ভবনের নির্মাণকাজ ব...
মাহফুজ নান্টু কুমিল্লা নকশা ঠিক না থাকা, প্ল্যান পাস না করাসহ বিভিন্ন অভিযোগে কুমিল্লা শহরের সা...
কুমিল্লা সদর দক্ষিণে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনে মাঠে স্থান...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণজন্ম ও মৃত্যু নিবন্ধন প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি না...
ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্...
. আনোয়ারুল ইসলাম।।‘লিটারেসি ফর পিপল, টি প্ল্যানেট এন্ড প্রসপেরিটি’—‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সা...