প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 6 Jun 2026, 8:12 PM
ছুরিকাঘাতে ‘টপ গান’ অভিনেতা জেমস হ্যান্ডির মৃত্যু
এফএনএস বিনোদন:
জনপ্রিয় হলিউড অভিনেতা জেমস হ্যান্ডি আর নেই| এই অভিনেতা নিজ বাড়িতে ছুরিকাঘাতে নিহত হয়েছেন| জেমসের বয়স হয়েছিল ৮১ বছর| ‘টপ গান: ম্যাভেরিক’, ‘জুমানজি’, ‘দ্য এক্স-ফাইলস’ ও ‘দ্য ওয়েস্ট উইং’-এর মতো আলোচিত সিনেমা ও সিরিজে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি| ক্যালিফোর্নিয়ার টারজানা এলাকায় বুধবার নিজের বাড়ির সামনে বাগানে রক্তাক্ত অবস্থায় তাকে পাওয়া যায়| তার বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল| দ্রুত হাসপাতালে নেয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন| এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছেন ৪৪ বছর বয়সী মাইকেল গ্লেডহিলকে| যিনি অভিনেতার প্রেমিকার ছেলে| পুলিশ জানিয়েছে, তিনি একই বাড়িতে তার মায়ের সঙ্গে থাকতেন| হত্যার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে|ঘটনার আগে ৯১১ ন¤^রে একটি অদ্ভুত ফোনকল আসে| সেখানে এক ব্যক্তি নিজেকে “ঈশ^রের পুত্র”দাবি করে বলেন, আমি পাপের মানুষটিকে হত্যা করেছি| পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত নিজেই তাদের সামনে এসে আত্মসমর্পণ করেন বলে জানা যায়| তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনাটি আপাতত বিচ্ছিন্ন একটি অপরাধ হিসেবে দেখা হচ্ছে এবং সাধারণ মানুষের জন্য কোনো ঝুঁকি নেই|
নিউইয়র্কে জন্ম নেয়া জেমস হ্যান্ডি ছিলেন হলিউডের ব্যস্ততম অভিনেতাদের একজন| প্রায় ছয় দশকের ক্যারিয়ারে তিনি শতাধিক চলচ্চিত্র ও টিভি প্রযোজনায় কাজ করেছেন| তিনি ‘ল অ্যান্ড অর্ডার’, ‘সিএসআই: এনওয়াই’, ‘ক্যাসল’, ‘এনওয়াইপিডি ব্লু’সহ অসংখ্য জনপ্রিয় সিরিজে অভিনয় করেছেন| বড় পর্দায়ও ছিল তার উল্লেখযোগ্য উপস্থিতি ‘আরাকনোফোবিয়া’, ‘জুমানজি’, এমনকি ‘লোগান’-এও দেখা গেছে তাকে| তার শেষ উল্লেখযোগ্য কাজ ছিল ‘টপ গান: ম্যাভেরিক’, যেখানে তিনি একজন বারটেন্ডারের চরিত্রে অভিনয় করেন| তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই চলচ্চিত্র জগতে শোক নেমে আসে| সূত্র: বিবিসি
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চাঁদাবাজির রিমোট বিদেশে
আমার পোলাপান গিয়ে তোর ফ্যাক্টরির একজনকে থাপড়াইয়া আসছে। টাকা না পাইলে তোর পা লুলা করে দিবো। সারা জীবন...
হরমুজে ‘অত্যাধুনিক’ মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের
হরমুজ প্রণালীতে অত্যাধুনিক একটি মার্কিন সাবমেরিন ড্রোন আটকের দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস (...
কুমিল্লার সুয়াগাজী বাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লার সুয়াগাজী বাজারে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা...
নকশা-অনুমোদনে অনিয়মের অভিযোগে কুমিল্লায় ৭ ভবনের নির্মাণকাজ ব...
মাহফুজ নান্টু কুমিল্লা নকশা ঠিক না থাকা, প্ল্যান পাস না করাসহ বিভিন্ন অভিযোগে কুমিল্লা শহরের সা...
কুমিল্লা সদর দক্ষিণে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনে মাঠে স্থান...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণজন্ম ও মৃত্যু নিবন্ধন প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি না...
ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্...
. আনোয়ারুল ইসলাম।।‘লিটারেসি ফর পিপল, টি প্ল্যানেট এন্ড প্রসপেরিটি’—‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সা...