প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Jun 2026, 12:33 AM
চৌদ্দগ্রামে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী ২ যুবক নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ জুন বৃহস্পতিবার রাতে হাফেজ ছানা উল্লাহ ও তার সহকর্মী অন্তর মোটর সাইকেল যোগে কক্সবাজার ভ্রমণে যায়। সেখানে ঘুরাঘুরি শেষে শুক্রবার রাতে আবার কুমিল্লার উদ্দেশ্যে যাত্রা করে। পথিমধ্যে শনিবার সকাল ৮টার দিকে মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া নামক স্থানে যাত্রী উঠানামার জন্য দাঁড়ানো যাত্রীবাহী মদিনা বাসের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটি স্বজোরে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল চালক হাফেজ ছানা উল্লাহ ও আরোহী মোঃ অন্তর ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ ও দূর্ঘটনা কবলিত মোটর সাইকেল ও বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে।
নিহত হাফেজ ছানা উল্লাহ ভাই মাওলানা আতা উল্লাহ বলেন, আমাদের ৯ ভাই-বোনের মধ্যে হাফেজ ছানা উল্লাহ ৪র্থ। সে পড়ালেখা থাকা অবস্থায় কুমিল্লা শহরের বিভিন্ন মসজিদে খতিব ও ইমামের দায়িত্ব পালন করে অনেক সুনাম অর্জন করেছেন। পাশাপাশি সে অনেক কষ্ট করে কুমিল্লা ষ্টেশন রোডে কুমিল্লা মোটরস এন্ড ফার্ণিচার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে। যেখানে বিভিন্ন মডেলের মোটর সাইকেল ক্রয়-বিক্রয় ও মেরামতের কাজসহ ফার্ণিচার বিক্রয় করতো। তার স্ত্রী ও ২ ছেলে রয়েছে। তার এই আকষ্মিক মৃত্যুতে আমাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত অন্তরের বাবা মোঃ রবিউল বলেন, আমার একমাত্র ছেলে অন্তর হাফেজ ছানা উল্লাহর দোকানে কাজ করে পরিবার চালাতো। সে আমার পরিবারের একমাত্র উপার্জনকারি ছিলো। গতকালও সে কক্সবাজার থেকে আমাকে ছবি পাঠিয়েছিলো এবং রাতে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে ফোনে জানিয়েছে। সম্প্রতি সে বিয়ে করেছে। এখন আমি দিশেহারা হয়ে পড়েছি কিভাবে আমার সংসার চলবে। তার স্ত্রীরই কি হবে। আমার ভবিষ্যত অন্ধকার হয়ে পড়েছে।
মিয়া বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রুহুল আমিন জানান, সকাল ৮টার দিকে মহাসড়কের ছুপুয়া আল-আমিন ফিলিং ষ্টেশনের সামনে যাত্রী উঠা-নামার জন্য দাঁড়ানো মদিনা বাসের পিছনে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল স্বজরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মহাসড়কে ছিটকে পড়ে ২ আরোহী নিহত হয়। আমরা নিহতদের মরদেহ ও দূর্ঘটনা কবলিত বাহন গুলো উদ্ধার করে থানায় নিয়ে আসি। আইনী প্রক্রিয়া শেষে বিকালে নিহতদের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
যুক্তরাষ্ট্র চুক্তি ভাঙলে কঠোর জবাব: ঘালিবাফ
এফএনএস বিদেশ: ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতি তেহরা...
শুধু বিয়ের অনুমতি নিতেই ২ কোটি খরচ করলেন টেইলর সুইফট
দিন কয়েক ধরেই বিশ^জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু টেলর সুইফট ও ট্রাভিস কেলসের জাঁকজমকপূর্ণ বিয়ে| নিউইয়র্ক...
ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনি
রদ্রিগো ও এস্তেভাওয়ের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ছিলেন না| তাদের অনুপস্থিতিতে ব্রাজিলের হেক্সা শিরোপ...
বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলতে থাকে স্পেন| সেই সুবাদে এগিয়েও যায় ২০১০ সালের বিশ^চ্যাম্পিয়নরা|...
সুপারসনিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম নতুন রণতরী যুক্ত হলো ভারতে
এফএনএস বিদেশ: ভারতীয় সামরিক বাহিনীর নৌবহরে সুপারসনিক ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম নতুন একটি রণত...
ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে না জড়ানোর ঘোষণা তুরস্কের
এফএনএস বিদেশ: ইসরায়েলের সঙ্গে তুরস্ক সরাসরি যুদ্ধে জড়াবে না বলে জানিয়েছেন তার্কির পররাষ্ট্রমন্ত্রী হ...