প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Jun 2026, 8:35 AM
দেবিদ্বারে ঝটিকা মিছিল করে মুরাদনগরে লিখে প্রচার
মহিউদ্দিন আকাশ।।
গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে আওয়ামী লীগ। কার্যক্রম নিষিদ্ধ দলটির মিছিল ২/৩ মিনিটের হলেও ফেসবুকে বেশ ভাইরাল হচ্ছে। এতে করে কার্যক্রম নিষিদ্ধ দলের মিছিলে অংশগ্রহণ করা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হচ্ছে মামলা। গ্রেফতার হচ্ছেন অনেক নেতা।
তবে এবার গ্রেফতার ও মামলা এড়াতে কৌশল অবলম্বন করেছে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ। গতকাল কুমিল্লা দেবিদ্বার উপজেলার ইউসুফপুরে কুমিল্লা সিলেট মহাসড়কে মিছিল করে আওয়ামী লীগের ভেরিফায়েড পেজে মুরাদনগরে আওয়ামী লীগের মিছিল বলে প্রচার করে।
বিষয়টি ফেসবুকে প্রচার হলে ঘটনাস্থলে সেকেন্ড অফিসারের নেতৃত্বে পুলিশের ফোর্স পাঠান মুরাদনগর থানার ওসি আনোয়ার হোসেন চৌধুরী। তিনি গিয়ে নিশ্চিত হোন মিছিলস্থল মুরাদনগর থেকে ২ কিলোমিটার দুরে দেবিদ্বারের ইউসুফপুর অংশে পড়েছে।
দেবিদ্বার থানার ওসি মো.মনিরুজ্জামান বলেন- মিছিলের সাথে সম্পৃক্তদের গ্রেফতার অভিযান চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পলাতক আওয়ামী লীগের এক নেতা জানান- কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক সৈয়দ তানভীর আহমেদ ফয়সাল, দেবিদ্বার বড়শালঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুল আউয়াল, মুরাদনগরের নবীপুর পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান মো.জাকির হোসেন,ব্রাহ্মণ চাপিতলার আওয়ামী লীগ নেতা আল আমিনকে মিছিল সমাবেশ বাস্তবায়নের দায়িত্ব দিয়েছেন শেখ হাসিনা।
মুরাদনগরে আওয়ামী লীগ মিছিল করার সুযোগ না পেয়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থবির দেবিদ্বারকে টার্গেট করে মিছিল ও কর্মসূচি বাস্তবায়ন করছে আওয়ামী লীগ। এমনটি জানিয়েছেন স্থানীয়রা।
কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ চোরাগোপ্তা মিছিল করছে। এরা ২/৩ মিনিটও রাস্তায় থাকে না। পালিয়ে যায়। আমাদের নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে আরো সতর্ক হতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব তারেক মুন্সী বলেন- মিছিলের বিষয়ে আমি অবগত নই।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বন্ধ থাকবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান
১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রবিবার থেকে পবিত্র রবিউস সানি ম...
মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম বাংলাদেশ
এফএনএস স্পোর্টস: জুনিয়র এশিয়া কাপ হকিতে দারুণ জয় দিয়ে আসর শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। পঞ...
মিরাজের ঘূর্ণিতে গায়ানার জয়, ফিরল আলোচিত ‘নাগিন ডান্স’
এফএনএস স্পোর্টস: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে দুর্দান্ত জয় পেয়ে...
তরুণদের চুক্তি নবায়নে ব্যস্ত বার্সা, তালিকায় পাঁচ ফুটবলার
এফএনএস স্পোর্টস: গ্রীষ্মের দলবদলের বাজার শেষ হলেও কাজ থামেনি বার্সেলোনার ক্রীড়া ব্যবস্থাপনায়। কোচ হা...
মেসির রেকর্ড ভেঙে ইউরোপে ইতিহাস গড়লেন মাস্তানতুয়োনো
এফএনএস স্পোর্টস: ইতালিয়ান ফুটবলে নিজের আগমনের জানানটা বেশ জোরেশোরেই দিলেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ভে...
তেলের পাইপলাইন বন্ধ করে দিয়েছে সৌদি আরব
এফএনএস বিদেশ : মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের বিস্তারের মধ্যে গুরুত্বপূর্ণ তেল পরিবহনকারী ‘পূর্ব-পশ্চিম...