প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Jun 2026, 8:38 AM
ব্রাহ্মণপাড়ায় মাদকাসক্ত ৩ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে মাতলামি এবং জনশান্তি বিনষ্টের অভিযোগে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৬ জুন) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার শিদলাই ইউনিয়নের পূর্ব পোমকাড়া গ্রামের মো. নাছির উদ্দীন সরকারের ছেলে মো. সাইফু উদ্দিন সরকার (৩৮), শশীদল ইউনিয়নের শশীদল গ্রামের তাঁরা মিয়ার ছেলে মো. সুমন মিয়া (৪৫) ও দেবিদ্বার উপজেলার এগারোগ্রাম গ্রামের মো. জাকির হোসেনের ছেলে আবুল খায়ের (২৮)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এসব তরুণ মাদক সেবন করে এলাকায় মাতলামি, পারিবারিক অশান্তি ও স্থানীয়দের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে আসছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। এমন অভিযোগের ভিত্তিতে শনিবার উপজেলার শিদলাই ইউনিয়নের পূর্ব পোমকাড়া ও শশীদল ইউনিয়নের শশীদল গ্রামে অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। এ সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।
অভিযানকালে আটক তিন ব্যক্তি ভ্রাম্যমাণ আদালতে তাদের মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন।
এ সময় সাইফ উদ্দিন সরকার ও মো. আবুল খায়েরকে ৭ দিন এবং সুমন মিয়াকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বন্ধ থাকবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান
১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রবিবার থেকে পবিত্র রবিউস সানি ম...
মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম বাংলাদেশ
এফএনএস স্পোর্টস: জুনিয়র এশিয়া কাপ হকিতে দারুণ জয় দিয়ে আসর শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। পঞ...
মিরাজের ঘূর্ণিতে গায়ানার জয়, ফিরল আলোচিত ‘নাগিন ডান্স’
এফএনএস স্পোর্টস: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে দুর্দান্ত জয় পেয়ে...
তরুণদের চুক্তি নবায়নে ব্যস্ত বার্সা, তালিকায় পাঁচ ফুটবলার
এফএনএস স্পোর্টস: গ্রীষ্মের দলবদলের বাজার শেষ হলেও কাজ থামেনি বার্সেলোনার ক্রীড়া ব্যবস্থাপনায়। কোচ হা...
মেসির রেকর্ড ভেঙে ইউরোপে ইতিহাস গড়লেন মাস্তানতুয়োনো
এফএনএস স্পোর্টস: ইতালিয়ান ফুটবলে নিজের আগমনের জানানটা বেশ জোরেশোরেই দিলেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ভে...
তেলের পাইপলাইন বন্ধ করে দিয়েছে সৌদি আরব
এফএনএস বিদেশ : মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের বিস্তারের মধ্যে গুরুত্বপূর্ণ তেল পরিবহনকারী ‘পূর্ব-পশ্চিম...