...
শিরোনাম
হোমনায় প্রেমের বিবাহবিচ্ছেদের ৮দিন পর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা! ⁜ বুড়িচং খাড়াতাইয়া যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ⁜ বুড়িচং খাড়াতাইয়া যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ⁜ বুড়িচং বারেশ্বরে ব্যতিক্রমধর্মী ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৬ জন আহত ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ৭ জন আটক ⁜ বাঙ্গরায় মাদ্রাসার নাম ভাঙিয়ে চাঁদা তুলে মাদক সেবন, চক্রের ৪ সদস্য আটক, আলেম সমাজের উদ্বেগ ⁜ বরুড়ায় জনকল্যাণ সমিতির ফ্রি চিকিৎসাসেবা অনুষ্ঠিত ⁜ বুড়িচংয়ে ২১১ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে ইসলামী ছাত্রশিবিরের সংবর্ধনা প্রদান ⁜ দেবিদ্বারে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায় একজন গ্রেপ্তার ⁜ প্রতিপক্ষকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে শুরু করলো বায়ার্ন ⁜ থিয়েগোর সমালোচনার জবাবে যা বললেন আনচেলত্তি ⁜ আইসিসির আগস্টের মাস সেরা হওয়ার দৌড়ে হাসান মাহমুদ ⁜ আফগানিস্তানের বিপক্ষেও নাহিদ রানাকে পাচ্ছেনা বাংলাদেশ ⁜ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে ইরান-দ.কোরিয়ার ফোনালাপ ⁜ মিয়ানমারে ড্রোন হামলার পর মান্দালয় বিমানবন্দর বন্ধ ⁜ যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের দাম ছাড়াল ৬ ডলার ⁜ উন্নয়ন কর্তৃপক্ষের নির্দেশের পরও চলছে ১১ তলা ভবনের নির্মাণ কাজ ⁜ কুমিল্লায় দুর্ধর্ষ দুই চোর আটক, ল্যাপটপ-মোবাইল ও নগদ টাকা উদ্ধার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Jun 2026, 10:34 AM

...
বখাটে আড্ডায় বাবার বাঁধা , অ্যাসিড নিক্ষেপে শিকার মেয়ে News Image

নাজমুল করিম ফারুক :

কুমিল্লার তিতাসে ছাদের উপর বখাটেদের আড্ডায় বাবার বাঁধার জের ধরে স্কুলে

যাওয়ার পথে মেয়েকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে থানায় মামলা করেছে মা|

বুধবার সকালে ভূক্তভোগীর মা তাছলিমা আক্তার বাদী হয়ে মামলাটি করেন| এর

আগে মঙ্গলবার ভিটিকান্দি ইউনিয়নের রঘুনাথপুরে বেগম ফজিলাতুন্নেছা

উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে|

স্থানীয়, পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, উপজেলার রঘুনাথপুর গ্রামের আবুল

কাশেমের বাসার পূর্বপাশে নির্মাণাধীন বিল্ডিংয়ে অজ্ঞাতনামা কয়েকজন

যুবক প্রায় আড্ডা দেয়| বিষয়টি তিনি দেখতে পেয়ে তাদের ঐখানে আড্ডা

দিতে বারন করে| এদিকে, রবিবার বেগম ফজিলাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ে অষ্টম

শ্রেণি পড়ুয়া মেয়ে স্কুলে যাওয়ার সময় ৪/৫জন যুবক তার বাবাকে অপমান

অপদস্থ করবে বলে মেয়েকে হুমকি দেয় এবং তার সাথে অশোভন আচরণ করে|

বিষয়টি এলাকায় জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়| এতে ঐযুবকরা আরো

ক্ষিপ্ত হয় এবং মঙ্গলবার সকাল প্রায় সাড়ে ৮টায় স্কুলের আঙিনায় মেয়েটি

পৌছলে এসময় ঐযুবকরা তাকে হানাহেচড়া করে| মেয়েটি চিৎকার-

চেচামেচি করলে একজন যুবক বোতলের মধ্যে রাখা তরল পদার্থ তার শরীরে নিক্ষেপ

করে| পদার্থটি শরীরে না লাগলেও পরিহিত হিজাব ও পোশাকের কিছু অংশ ঝলসে

যায়| এসময় স্কুলের অন্যান্য শিক্ষার্থীরা এগিয়ে আসলে ঐযুবকরা দৌড়ে

পালিয়ে যায়|

মামলার বাদী তাছলিমা আক্তার বলেন, “আমার মেয়ে ছেলেগুলোকে চিনে না| তবে

সামনে আনলে সে চিনতে পারবে|”

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান ভূঁইয়া জানান,

“ঘটনাটি উদ্বেগজনক| বিষয়টি জানার পর আমি মেয়েটির সাথে কথা

বলেছি| সে ঐযুবকদের চেনে না| যেহেতু বিদ্যালয়ের আঙিনার মধ্যে এ ঘটনা

সেহেতু বিষয়টি থানায় অবগত করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে এবং বিষয়টি

আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি|” আরেক প্রশ্নের জবাবে তিনি

বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে”|

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক বলেন, “ভুক্তভোগী

শিক্ষার্থীর মা বুধবার সকালে মামলা দায়ের করেছেন| নিক্ষেপ করা পদার্থটি

নিশ্চিতভাবে অ্যাসিড কি না, তা এখনো বলা যাচ্ছে না| তবে এটি কোনো

দাহ্য বা ক্ষয়কারী রাসায়নিক পদার্থ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে| এর ফলে

শিক্ষার্থীর হিজাব ও পোশাকের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে| তা আমরা জব্দ


করেছি|” তিনি আরো বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে|

জড়িতদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে|”



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘এবার গ্রীন’ বাস, আহত অন্তত ৮
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘এবার গ্রীন’ বাস, আহত অন্তত...

সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় নিয়ন্ত্র...

বুড়িচংয়ে গোলাম সারোয়ারের নিজ অর্থায়নে সড়কের ১.৫ কিমি সংস্কার উদ্বোধন
বুড়িচংয়ে গোলাম সারোয়ারের নিজ অর্থায়নে সড়কের ১.৫ কিমি সংস্কার...

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার মোকাম ইউনিয়নের কাকিয়ার চরের বিভিন্ন রাস্তা দীর...

চাঁদপুরে ২ কেজি গাঁজা সহ মা-ছেলে গ্রেপ্তার
চাঁদপুরে ২ কেজি গাঁজা সহ মা-ছেলে গ্রেপ্তার

কাজী নজরুল ইসলাম চাঁদপুর লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ মা ও ছেলেকে গ্রেপ্...

হোমনায়  প্রেমের বিবাহবিচ্ছেদের ৮দিন পর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে  যুবকের আত্মহত্যা!
হোমনায় প্রেমের বিবাহবিচ্ছেদের ৮দিন পর ফেসবুকে স্ট্যাটাস দিয়...

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় প্রেমের  বিবাহবিচ্ছেদের ৮ দিন পর  ফেসবুকে স্ট্...

বুড়িচং খাড়াতাইয়া যুব সমাজের  উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
বুড়িচং খাড়াতাইয়া যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার ৪ নং ষোলনল ইউনিয়নের অন্তর্গত ঐতিহ্যবাহী ‘খাড়াতাইয়া গ্রামে...

বুড়িচং খাড়াতাইয়া যুব সমাজের  উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
বুড়িচং খাড়াতাইয়া যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার ৪ নং ষোলনল ইউনিয়নের অন্তর্গত ঐতিহ্যবাহী ‘খাড়াতাইয়া গ্রামে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ হোমনায় প্রেমের বিবাহবিচ্ছেদের ৮দিন পর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা!
➤ বুড়িচং খাড়াতাইয়া যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
➤ বুড়িচং খাড়াতাইয়া যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
➤ বুড়িচং বারেশ্বরে ব্যতিক্রমধর্মী ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৬ জন আহত
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ৭ জন আটক
➤ বাঙ্গরায় মাদ্রাসার নাম ভাঙিয়ে চাঁদা তুলে মাদক সেবন, চক্রের ৪ সদস্য আটক, আলেম সমাজের উদ্বেগ
➤ বরুড়ায় জনকল্যাণ সমিতির ফ্রি চিকিৎসাসেবা অনুষ্ঠিত
➤ বুড়িচংয়ে ২১১ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে ইসলামী ছাত্রশিবিরের সংবর্ধনা প্রদান
➤ দেবিদ্বারে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায় একজন গ্রেপ্তার
➤ প্রতিপক্ষকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে শুরু করলো বায়ার্ন
➤ থিয়েগোর সমালোচনার জবাবে যা বললেন আনচেলত্তি
➤ আইসিসির আগস্টের মাস সেরা হওয়ার দৌড়ে হাসান মাহমুদ
➤ আফগানিস্তানের বিপক্ষেও নাহিদ রানাকে পাচ্ছেনা বাংলাদেশ
➤ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে ইরান-দ.কোরিয়ার ফোনালাপ
➤ মিয়ানমারে ড্রোন হামলার পর মান্দালয় বিমানবন্দর বন্ধ
➤ যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের দাম ছাড়াল ৬ ডলার
➤ উন্নয়ন কর্তৃপক্ষের নির্দেশের পরও চলছে ১১ তলা ভবনের নির্মাণ কাজ
➤ কুমিল্লায় দুর্ধর্ষ দুই চোর আটক, ল্যাপটপ-মোবাইল ও নগদ টাকা উদ্ধার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir