প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 12 Jun 2026, 9:01 PM
মিরাজের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেলো
দীর্ঘ ৪০ বছরের অপেক্ষার পর ওয়ানডে ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ দল| এদিন জয়সূচক রান করার পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে যেতে হয়েছিল হাসপাতালে| ম্যাচ চলাকালে এক অনাকাঙ্ক্ষিত ঘটনার পর হাসপাতালে যেতে হয় তাকে| ঘটনাটি ঘটে বাংলাদেশের ইনিংসের ৩৪তম ওভারে| নাথান এলিসের করা এক বাউন্সার মিরাজের হেলমেটে আঘাত হানে| সঙ্গে সঙ্গে অ¯^স্তিবোধ করেন বাংলাদেশের অধিনায়ক, এরপর দুইবার বমিও করেন মাঠে| খানিকক্ষণ তার চেকআপ করে মেডিকেল টিমের সদস্যরা| প্রথমে মনে হচ্ছিল মাঠ ছেড়ে উঠে যাবেন মিরাজ| কিন্তু ওই অবস্থাতেই ব্যাট করে যান এই অলরাউন্ডার| আর ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন| এরপর মিরাজকে নিয়ে টিম ম্যানেজমেন্ট কোনো ঝুঁকি নেয়নি| তাই তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল| গত বৃহস্পতিবার রাতেই করা হয়েছিল প্রথম সিটি স্ক্যান, এরপর গতকাল শুক্রবার করা হয় দ্বিতীয় সিটি স্ক্যান| দুটির রিপোর্টই ভালো রয়েছে বলে জানিয়েছেন জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল| বর্তমানে বাসায় রয়েছেন মিরাজ| তবে পরের ম্যাচে খেলা কিংবা অনুশীলনে থাকবেন কি না সেটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে পরে| তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে বাংলাদেশ|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিতাসের চরবাটেরা গ্রাম পুরুষশূন্য ৩০টি ঘরে লুটপাটের অভিযোগ...
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাস ও মেঘনা উপজেলার সীমান্তবর্তী চরাঞ্চলের বিরোধের জেরে এক নারীনিহতের...
কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতা...
আয়েশা আক্তারকুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকের পরিচয় দিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স...
অতিথি পাখিতে বদলে গেছে কিশোরনগর গ্রামের নিস্তরঙ্গ রূপ
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচং উপজেলা সদর থেকে আগানগর সড়ক ধ...
টানা দ্বিতীয়বার গুগলের আন্তর্জাতিক সম্মেলনে যাচ্ছেন কুমিল্ল...
টানা দ্বিতীয়বারের মতো গুগলের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক কমিউনিটি সম্মেলন ‘কানেক্ট লাইভ’-এ অংশগ্রহণের...
ব্রাহ্মণপাড়ায় তীব্র যানজটে দুর্ভোগ সাধারণ মানুষ
মোঃ আবদুল আলীম খানকুমিল্লা- ব্রাহ্মণপাড়ার প্রধান সড়কের ব্রাহ্মণপাড়া অংশে ড্রেন নির্মাণ, সিস...
কুমিল্লায় জাতীয় কবি নজরুল ইসলাম শতবার্ষিকী উদযাপিত
নিজস্ব প্রতিবেদককুমিল্লার দাউদকান্দি উপজেলায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে দিনপ্যাপী নজরুল শতবর্ষ উদযাপিত...