প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Jun 2026, 12:30 AM
ব্রাহ্মণপাড়ায় একাধিক মামলার আসামি ‘শীর্ষ সন্ত্রাসী’ শাহীন গ্রেপ্তার
মোঃ আবদুল আলীম খান
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একাধিক মামলার পলাতক আসামি, এলাকার ‘শীর্ষ সন্ত্রাসী’ ও মাদক কারবারি মো. শাহীন মিয়া ওরফে গাজী মো. শাহীনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সৈকত মজুমদারের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া শাহীন মিয়া ব্রাহ্মণপাড়া উপজেলার ৫ নং দুলালপুর ইউনিয়নের দুলালপুর উত্তর পাড়া (স্বপন মিয়ার বাড়ি) এলাকার মৃত স্বপন মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শাহীনের বিরুদ্ধে মারামারি, হত্যাচেষ্টা ও নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধে অন্তত পাঁচটি মামলা রয়েছে। ২০১৫ সালের একটি মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আইনের আওতায় আনে।
পুলিশের রেকর্ড অনুযায়ী, গ্রেপ্তারকৃত শাহীন মিয়ার বিরুদ্ধে ২০১৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত ব্রাহ্মণপাড়া থানায় দায়ের হওয়া ৫টি মামলার রয়েছে। এছাড়াও তিনি সন্ত্রাসী ও মাদক মামলার আসামি তিনি।
ব্রাহ্মণপাড়া অফিসার ইনচার্জ মো: ফারুক হোসেন জানান, শাহীন মিয়া এলাকার একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিতাসের চরবাটেরা গ্রাম পুরুষশূন্য ৩০টি ঘরে লুটপাটের অভিযোগ...
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাস ও মেঘনা উপজেলার সীমান্তবর্তী চরাঞ্চলের বিরোধের জেরে এক নারীনিহতের...
কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতা...
আয়েশা আক্তারকুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকের পরিচয় দিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স...
অতিথি পাখিতে বদলে গেছে কিশোরনগর গ্রামের নিস্তরঙ্গ রূপ
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচং উপজেলা সদর থেকে আগানগর সড়ক ধ...
টানা দ্বিতীয়বার গুগলের আন্তর্জাতিক সম্মেলনে যাচ্ছেন কুমিল্ল...
টানা দ্বিতীয়বারের মতো গুগলের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক কমিউনিটি সম্মেলন ‘কানেক্ট লাইভ’-এ অংশগ্রহণের...
ব্রাহ্মণপাড়ায় তীব্র যানজটে দুর্ভোগ সাধারণ মানুষ
মোঃ আবদুল আলীম খানকুমিল্লা- ব্রাহ্মণপাড়ার প্রধান সড়কের ব্রাহ্মণপাড়া অংশে ড্রেন নির্মাণ, সিস...
কুমিল্লায় জাতীয় কবি নজরুল ইসলাম শতবার্ষিকী উদযাপিত
নিজস্ব প্রতিবেদককুমিল্লার দাউদকান্দি উপজেলায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে দিনপ্যাপী নজরুল শতবর্ষ উদযাপিত...