প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Jun 2026, 12:33 AM
ব্রাহ্মণপাড়ায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পর্যায়ে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোয়িং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে এবং এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিম (এসইডিপি)-এর অধীনে আয়োজিত এ কর্মসূচি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী আয়োজিত বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনীতে উপজেলার চারটি কলেজ ও ছয়টি মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন আধুনিক বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং নতুন ব্যবসায়িক ধারণা (স্টার্টআপ) উপস্থাপন করেন। প্রদর্শনী দেখতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উদ্ভাবনী প্রকল্প ও আইডিয়ার মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিচারকদের মূল্যায়ন শেষে নাগাইশ সরকারি কলেজ প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় স্থান লাভ করে শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান।
বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি বিজ্ঞানচর্চা, গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ততা দেশের উন্নয়নকে আরও গতিশীল করবে।
প্রকল্প মূল্যায়নে বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহেদুল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মতিন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা রাগিব হাসান।
এ সময় বিভিন্ন কলেজের অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দ, মো. আবদুল কাইয়ুম ও জয়নাল আবেদীন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলুসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সভাপতি ও অতিথিরা বিজয়ী এবং অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিতাসের চরবাটেরা গ্রাম পুরুষশূন্য ৩০টি ঘরে লুটপাটের অভিযোগ...
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাস ও মেঘনা উপজেলার সীমান্তবর্তী চরাঞ্চলের বিরোধের জেরে এক নারীনিহতের...
কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতা...
আয়েশা আক্তারকুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকের পরিচয় দিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স...
অতিথি পাখিতে বদলে গেছে কিশোরনগর গ্রামের নিস্তরঙ্গ রূপ
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচং উপজেলা সদর থেকে আগানগর সড়ক ধ...
টানা দ্বিতীয়বার গুগলের আন্তর্জাতিক সম্মেলনে যাচ্ছেন কুমিল্ল...
টানা দ্বিতীয়বারের মতো গুগলের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক কমিউনিটি সম্মেলন ‘কানেক্ট লাইভ’-এ অংশগ্রহণের...
ব্রাহ্মণপাড়ায় তীব্র যানজটে দুর্ভোগ সাধারণ মানুষ
মোঃ আবদুল আলীম খানকুমিল্লা- ব্রাহ্মণপাড়ার প্রধান সড়কের ব্রাহ্মণপাড়া অংশে ড্রেন নির্মাণ, সিস...
কুমিল্লায় জাতীয় কবি নজরুল ইসলাম শতবার্ষিকী উদযাপিত
নিজস্ব প্রতিবেদককুমিল্লার দাউদকান্দি উপজেলায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে দিনপ্যাপী নজরুল শতবর্ষ উদযাপিত...