...
শিরোনাম
শাকতলা হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন ⁜ চৌদ্দগ্রামে ৭ দফা দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরী ভাংচুর ॥ মহাসড়ক অবরোধ ⁜ পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, গুরুতর আহত বাবা-মা ⁜ কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত ⁜ কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন , সভাপতি ফারুক, সম্পাদক জিতু, সাংগঠনিক জীবন ⁜ গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ⁜ বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিল চীন ⁜ বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে আটকা পড়েন মার্তিনেজ, উদ্ধার করল গ্রামবাসী ⁜ ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব ⁜ বাড়ছে রাষ্ট্রপতির ক্ষমতা ⁜ নগরীর শীর্ষ সন্ত্রাসী পুইট্টা হেলাল গ্রেফতার ⁜ প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা ⁜ ব্রাহ্মণপাড়ায় পানি ঘেরা জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ⁜ আটায় পোকা, পোড়া তেলে শিশু খাদ্য কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা ⁜ নাঙ্গলকোটে ভিমরুল পোকার কামড়ে প্রাণ গেলো তিন বছরের শিশুর; আহত-২ ⁜ হোমনার সাব-রেজিস্ট্রারকে অফিস ছাড়তে বলায় ৬ দলিল লেখকের সনদ স্থগিত ⁜ কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন আজ, ১৬ পদে লড়ছেন ৩২ প্রার্থী ⁜ হোমনায় ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী লুতু মিয়ার পাশে ইউএনও মো. শহিদুল ইসলাম। ⁜ নাঙ্গলকোটে ঋণের কিস্তি শোধ করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা ⁜ ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ড শুমারিতে স্বেচ্ছাসেবক হতে ৮৮ পদে নিয়োগের লড়াইয়ে ৪৪২ জন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Jun 2026, 12:18 AM

...
শাসনগাছা–বুড়িচং সড়ক এখন মৃত্যুফাঁদ News Image
আয়েশা আক্তার।। 

কুমিল্লা নগরীর শাসনগাছা থেকে বুড়িচং সড়কের পালপাড়া পর্যন্ত অংশটি এখন যেন এক ভয়াবহ মৃত্যুফাঁদ। প্রতিদিন হাজার হাজার মানুষ, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, চাকরিজীবী, শ্রমজীবী মানুষ এবং বিভিন্ন ধরনের যানবাহন এই সড়ক ব্যবহার করলেও দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির বেহাল অবস্থা চরমে পৌঁছেছে।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই এসব গর্ত পানির নিচে তলিয়ে যায়। ফলে কোথায় রাস্তা আর কোথায় গর্ত—তা বোঝে উঠার কোনো উপায় থাকে না। বিশেষ করে মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রো, সিএনজি অটোরিকশা ও রিকশাচালকদের জন্য এটি হয়ে উঠেছে চরম ঝুঁকিপূর্ণ।

স্থানীয়রা বলছেন,  এটি শুধু একটি সাধারণ সড়ক নয়; কুমিল্লা নগরী ও বুড়িচং, ব্রাহ্মণপাড়া উপজেলার মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক। অথচ দীর্ঘদিন ধরে অবহেলা আর সংস্কারের অভাবে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
এলাকাবাসীর ক্ষোভ আরও বেড়েছে এই কারণে যে, সড়কের এমন ভয়াবহ অংশটি একজন প্রভাবশালী বিএনপি নেতার বাড়ির সামনেই অবস্থিত। তারপরও বছরের পর বছর ধরে কোনো কার্যকর সংস্কার উদ্যোগ দেখা যাচ্ছে না।

স্থানীয় বাসিন্দা মো. রুবেল হোসেন ( রিক্সাচালক) বলেন, প্রতিদিন এই রাস্তা দিয়ে যাত্রী নিয়ে চলাচল করি। বৃষ্টির সময় বুঝতেই পারি না কোথায় গর্ত। কয়েকবার রিকশা উল্টে যাত্রী আহত হয়েছে। আমাদের কষ্ট দেখার যেন কেউ নেই।

কলেজ শিক্ষার্থী তানিয়া আক্তার বলেন, প্রতিদিন কলেজে যেতে এই রাস্তা ব্যবহার করতে হয়। বৃষ্টির দিনে কাপড়-চোপড় নষ্ট হয়ে যায়, আবার দুর্ঘটনার ভয়ও থাকে। নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে অনেক বেগ পোহাতে হয়, দ্রুত সংস্কার করা প্রয়োজন।

স্থানীয় ব্যবসায়ী আব্দুল করিম বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। অথচ রাস্তার অবস্থা দেখলে মনে হয় বছরের পর বছর কেউ খোঁজ নেয়নি।ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মোটরসাইকেল আরোহী মো. সোহেল মিয়া বলেন, গর্তগুলো পানির নিচে থাকে বলে হঠাৎ পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে। কয়েকদিন আগে একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

স্থানীয় বাসিন্দা রোকসানা বেগম বলেন, শিশুদের স্কুলে পাঠাতে ভয় লাগে। একটু বৃষ্টি হলেই রাস্তা ডুবে যায়। জনপ্রতিনিধিরা শুধু আশ্বাস দেন, কিন্তু কাজের কাজ কিছুই হয় না।
দ্রুত সংস্কারের দাবি করেন। প্রতিদিন কোন না কোন একটা দূর্ঘটনা ঘটছেই,২/৪ পাচজন আহত হচ্ছেই।

স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, শ্রমজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, এভাবে অবহেলায় ফেলে রাখলে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

এলাকাবাসী জনদুর্ভোগ লাঘব এবং দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি ও সড়ক বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের একটাই দাবি—আশ্বাস নয়, এবার চাই দ্রুত সংস্কার কাজ।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

শাকতলা হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
শাকতলা হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদকনগরীর শাকতলা উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ যথাযোগ্য মর্যা...

চৌদ্দগ্রামে ৭ দফা দাবিতে  জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরী  ভাংচুর ॥ মহাসড়ক অবরোধ
চৌদ্দগ্রামে ৭ দফা দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরী ভাংচুর ॥...

এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে দেশের প্রথম সিরিঞ্জ ফ্যাক্টরীর জেএমআই শ্রমিকরা সাত দফা দাবি...

পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, গুরুতর আহত বাবা-মা
পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, গুরুতর...

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুকুরের জমির মালিকানা...

কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত
কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের সহযোগী সংগঠন ‘এনথ্রোপলজ...

কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন , সভাপতি ফারুক, সম্পাদক জিতু, সাংগঠনিক জীবন
কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন , সভাপতি ফারুক, সম্প...

মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ বর্ষের কার্যনিবার্হী কমিটির নির্বাচন অ...

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড
গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

পাস হওয়ার তিন মাসের মাথায় আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন সংশোধনীতে ‘গুজব’, ‘অপতথ্য’...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ শাকতলা হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
➤ চৌদ্দগ্রামে ৭ দফা দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরী ভাংচুর ॥ মহাসড়ক অবরোধ
➤ পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, গুরুতর আহত বাবা-মা
➤ কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত
➤ কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন , সভাপতি ফারুক, সম্পাদক জিতু, সাংগঠনিক জীবন
➤ গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড
➤ বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিল চীন
➤ বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে আটকা পড়েন মার্তিনেজ, উদ্ধার করল গ্রামবাসী
➤ ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব
➤ বাড়ছে রাষ্ট্রপতির ক্ষমতা
➤ নগরীর শীর্ষ সন্ত্রাসী পুইট্টা হেলাল গ্রেফতার
➤ প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা
➤ ব্রাহ্মণপাড়ায় পানি ঘেরা জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
➤ আটায় পোকা, পোড়া তেলে শিশু খাদ্য কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা
➤ নাঙ্গলকোটে ভিমরুল পোকার কামড়ে প্রাণ গেলো তিন বছরের শিশুর; আহত-২
➤ হোমনার সাব-রেজিস্ট্রারকে অফিস ছাড়তে বলায় ৬ দলিল লেখকের সনদ স্থগিত
➤ কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন আজ, ১৬ পদে লড়ছেন ৩২ প্রার্থী
➤ হোমনায় ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী লুতু মিয়ার পাশে ইউএনও মো. শহিদুল ইসলাম।
➤ নাঙ্গলকোটে ঋণের কিস্তি শোধ করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
➤ ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ড শুমারিতে স্বেচ্ছাসেবক হতে ৮৮ পদে নিয়োগের লড়াইয়ে ৪৪২ জন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir