প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Jun 2026, 12:37 AM
তিতাসে থানার গেটে হামলার ভিডিও ভাইরাল, আটক ৩
তিতাস প্রতিনিধি
কুমিল্লার তিতাস থানার গেটের সামনে অভিযোগকারী পক্ষের উপর হামলার ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে| এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে| বুধবার দুপুরে এ ঘটনাটি ঘটে এবং উক্ত ঘটনার ২ মিনিট ২৩ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে| স্থানীয় সূত্রে জানা যায়, তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের নাগেরচর গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গত কয়েকদিন যাবৎ উত্তেজনা চলছিল| বুধবার সকালে উক্ত ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে মারামারি হয়| পরে ঐ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দিতে আসে| একপক্ষ অভিযোগ দায়েরের পর থানার গেট এলাকায় গেলে তাদের উপর প্রতিপক্ষের লোকজন হামলা চালায়| ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালাচ্ছেন এবং ইটপাটকেল নিক্ষেপ করছেন| পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে জড়িতদের আটক করেন| তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক জানান, রান্নাঘর নিয়ে নাগেরচর গ্রামের মো. শাহ আলম ও তাহের আলী দুই ভাইয়ের মধ্যে সৃষ্ট বিরোধ থেকেই ঘটনার সূত্রপাত| পূর্বে বিষয়টি মীমাংসা হলেও বুধবার উভয় পক্ষ থানায় এলে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে| ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে| ঘটনার ভিডিওসহ অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...