...
শিরোনাম
বুলেট বৈরাগী হত্যা ⁜ কুমিল্লায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, হাজারো নেতাকর্মীর বর্ণাঢ্য র‍্যালি ⁜ কুবি শিক্ষার্থী ফারজানার মরদেহ উদ্ধার, স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ⁜ কুমিল্লায় বিদেশি পিস্তল ও দুই ম্যাগাজিন উদ্ধার ⁜ লালমাইয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ⁜ দীর্ঘ তিন দশকের পথচলার অবসান: পরপারে চলে গেলেন পত্রিকা বিক্রেতা হকার নিতাই। ⁜ কুমিল্লায় ইনোভার-এর ‘সাফল্যের যাত্রা-ব্যবসায়িক সম্পর্ক সুদৃঢ়করণ ও বাজার সম্প্রসারণে বিজনেস মিট অনুষ্ঠিত ⁜ রামগড় স্থলবন্দর পরিদর্শনে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০, ভারতীয় ইয়াবাসহ ১০ হাজার ৫৭৫ টি বাজি উদ্ধার ⁜ তিতাসে কম্পিউটার ক্রয়দ্বন্দ্বে 14দিন যাবত দলিল রেজিষ্ট্রশন বন্ধ ⁜ নিরাপদ খাদ্য ও ভোক্তা স্বার্থ রক্ষায় কুমিল্লায় ক্যাবের আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লা শহরের ঠাকুরপাড়ায় নিষ্কন্টক জায়গা কিনেও দখলে যেতে পারছেন না ক্রেতারা ⁜ বরুড়ায় মোবারক হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ⁜ বরুড়ায় মোবারক হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ⁜ দেশে আসবেন বলে জাতিকে আর লজ্জায় ফেলবেন না: এমপি মানিক ⁜ কুবিতে ওবিই মডেল বাস্তবায়নে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা ⁜ মোহনপুর নৌ পুলিশের অভিযানে ৮ জেলে গ্রেফতার ⁜ ফারজানার মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে কুবি উপাচার্যকে স্মারকলিপি সহপাঠীদের ⁜ কুবিতে নির্মিত হচ্ছে নান্দনিক অ্যাসেম্বলি পয়েন্ট, তুলে ধরবে বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র পরিচয় ⁜ জগন্নাথপুরে চেয়ারম্যান প্রার্থী কামরুল জামান শামীমের মতবিনিময় সভা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Jul 2025, 10:56 AM

...
ব্রাহ্মণপাড়ায় ঘরে ঘরে জ্বর ডেঙ্গু করোনা নিয়ে আতঙ্ক News Image

মো. আনোয়ারুল ইসলাম

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু ও করোনা রোগের উপসর্গ নিয়ে ঘরে ঘরে জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। জ্বরে আক্রান্ত বেশিরভাগ রোগীর মধ্যে তীব্র জ্বর, বমি, পেটব্যথা, ডায়রিয়া, শরীর ব্যথা, মাথাব্যথা, সর্দি-কাশি ও নাক দিয়ে পানি পড়ার মতো নানা উপসর্গ রয়েছে।

এদিকে সংশ্লিষ্ট চিকিৎসকরা বলছে, এ সময়টায় মৌসুমি জ্বরের প্রকোপ চলছে। তবে এই ভাইরাল ইনফ্লুয়েঞ্জায় আক্রান্তের পাশাপাশি ডেঙ্গু ও করোনা ভাইরাসের সংক্রমণও বৃদ্ধি পাচ্ছে। যার ফলে রোগী ও রোগীর স্বজনদের মধ্যে ডেঙ্গু ও করোনা আতঙ্ক দেখা যাচ্ছে। এ ক্ষেত্রে বাড়ির পাশের ফার্মেসিতে বা পল্লী চকিৎসকের কাছ থেকে ভুল চিকিৎসা না নিয়ে রোগের শুরুতেই রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। তবে জ্বর বা যেকোনো উপসর্গ নিয়ে আতঙ্কিত না হয়ে ডেঙ্গু ও করোনা প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার বিকল্প নেই বলে উল্লেখ করেন চিকিৎসকরা।

সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ, জরুরি ও আন্তঃবিভাগ ঘুরে দেখা গেছে, হাসপাতালে চিকিৎসা নিতে আসা ও চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে জ্বরসহ ডেঙ্গু ও করোনা উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যাই বেশি। বিশেষ করে শিশু ও বয়স্ক রোগীরা অসুস্থতাজনিত কারণে বেশি দুর্বল হয়ে পড়ছে। এসব রোগীদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অধিকাংশ রোগীকেই চিকিৎসাপত্র ও রোগপ্রতিরোধমূলজ পরামর্শ দিয়ে বাড়ি পাঠানো হচ্ছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে শিশু মুনতাহাকে ( ৬ ) নিয়ে এসেছেন তার মা সোনিয়া আক্তার রুবি। মুনতাহা গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছে। জ্বরের সাথে তার শরীর ব্যথা, মাথাব্যথা ও বমির উপসর্গ রয়েছে। অসুস্থতার শুরুতে তাকে পল্লী চিকিৎসক থেকে ওষুধ নিয়ে খাওয়ানো হয়। কোনো আরোগ্য না দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে তাকে।

শিশু মুনতাহার মা সোনিয়া আক্তার রুবি বলেন, ওষুধ খাওয়ালে জ্বর ছাড়ে, তবে কয়েকঘন্টার মধ্যেই আবার জ্বর ফেরত আসে। কখনো কখনো তীব্র জ্বর আসে, তখন প্যারাসিটামল সাপোজিটরি ব্যবহার করতে হয়। কয়েকদিনের অসুস্থতায় আমার মেয়ে অনেক দুর্বল হয়ে পড়েছে, তাই হাসপাতালে নিয়ে এসেছি।

শিশু আয়ান ইসলামকে ( ৪ ) হাসপাতালের বহির্বিভাগে নিয়ে এসেছেন তার মা ইয়াসমিন আক্তার। তিনি বলেন, শিশু আয়ান জ্বর ও ডায়রিয়াজনিত অসুস্থতায় ভুগছে। সর্দি-কাশিও রয়েছে তার। বাড়ির পাশের ফার্মেসি থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ না হওয়ায় আয়ানকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের আন্তঃবিভাগে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন আঁখি নামে এক নারী। তিনি উপজেলার পূর্ব পুমকারা এলাকার বাসিন্দা। তিনি তীব্র জ্বর, শরীর ব্যথা ও মাথাব্যথায় ভুগছেন। দুদিন চিকিৎসা নিয়ে এখন তিনি কিছুটা আরোগ্য অনুভব করছেন। তবে নতুন করে তার কাশির উপসর্গ দেখা দিয়েছে। কাশির জন্যও তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেন চিকিৎসক।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন সুমন মিয়া ( ২৭ )। তিনি উপজেলার শশীদল ইউনিয়নের হরিমঙ্গল এলাকার বাসিন্দা। গত দুইদিন যাবত জ্বর, তীব্র মাথাব্যথা, কাশি ও পেটব্যথাজনিত অসুস্থতায় ভুগছেন তিনি। ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খেয়েও কোনো উপকার না পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসাপত্র নিয়েছেন। তিনি বলেন, যখন শরীরে জ্বর উঠতে শুরু করে তখন থেকেই মাথাব্যথাও শুরু হয়। কাশতে কাশতে বুকেও ব্যথা হচ্ছে। হাসপাতালের ইমারজেন্সিতে ডাক্তার দেখিয়েছি। ডাক্তার ওষুধ লিখে দিয়েছেন।

উপজেলার শিদলাই ইউনিয়নের লাড়ুচৌ এলাকা থেকে তীব্র জ্বর ও মাথাব্যথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এসেছেন নবীর হোসেন ( ৩২ )। একদিন আগে তিনি জ্বরে আক্রান্ত হন। একদিনের জ্বরেই তিনি শারীরিকভাবে বেশি দুর্বল হয়ে পড়েন। নবীর হোসেন বলেন, শরীর কাঁপিয়ে তীব্র জ্বর আসে। জ্বরের সাথে তীব্র মাথাব্যথা হচ্ছে। নাক দিয়ে পানি পড়ছে। ফার্মেসি থেকে নাপা ট্যাবলেট নিয়ে খেয়েছিলাম। ওষুধ খেলে কিছু সময়ের জন্য জ্বর কমলেও আবার জ্বর ফেরত আসে। শরীর খুব দুর্বল হয়ে পড়েছে। তাই হাসপাতালে এসেছি ডাক্তারের পরামর্শ নিতে।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা বলেন, সারাদেশেই ডেঙ্গু ও করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এ নিয়ে স্বাস্থ্য বিভাগ নানা উদ্যোগ গ্রহণ করেছে। মানুষকে সচেতন করে তুলতে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

তিনি বলেন, এই সময়টায় মৌসুমি জ্বরের প্রকোপ চলছে। মানুষের অসুস্থতা বৃদ্ধি পাচ্ছে। তবে এ সময়ের জ্বরকে সাধারণ জ্বর ভেবে অবহেলা করাও চলবে না। যেহেতু ডেঙ্গু ও করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে সেহেতু অবশ্যই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে অথবা কোনো রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নিতে হবে।

তিনি আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডেঙ্গু ও করোনা প্রতিরোধে মানুষকে সচেতন করার পাশাপাশি নানা কর্মসূচি নিয়ে মাঠে কাজ করছে।

 



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

বুলেট বৈরাগী হত্যা
বুলেট বৈরাগী হত্যা

নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে আদালতে...

কুমিল্লায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, হাজারো নেতাকর্মীর বর্ণাঢ্য র‍্যালি
কুমিল্লায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, হাজারো নেত...

আয়েশা আক্তারবাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র‍্যালি...

কুবি শিক্ষার্থী ফারজানার মরদেহ উদ্ধার, স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
কুবি শিক্ষার্থী ফারজানার মরদেহ উদ্ধার, স্বামীসহ ৭ জনের বিরুদ...

‎কুবি প্রতিনিধি‎‎নারায়ণগঞ্জের ফতুল্লায় ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগ...

কুমিল্লায় বিদেশি পিস্তল ও দুই ম্যাগাজিন উদ্ধার
কুমিল্লায় বিদেশি পিস্তল ও দুই ম্যাগাজিন উদ্ধার

আয়েশা আক্তারকুমিল্লার আদর্শ সদর উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে...

লালমাইয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
লালমাইয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাইয়ে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শ...

দীর্ঘ তিন দশকের পথচলার অবসান: পরপারে চলে গেলেন পত্রিকা বিক্রেতা হকার নিতাই।
দীর্ঘ তিন দশকের পথচলার অবসান: পরপারে চলে গেলেন পত্রিকা বিক্র...

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর কুমিল্লা প্রতিনিধিঃদীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ভোরের আলো কাগজ হাতে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ বুলেট বৈরাগী হত্যা
➤ কুমিল্লায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, হাজারো নেতাকর্মীর বর্ণাঢ্য র‍্যালি
➤ কুবি শিক্ষার্থী ফারজানার মরদেহ উদ্ধার, স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
➤ কুমিল্লায় বিদেশি পিস্তল ও দুই ম্যাগাজিন উদ্ধার
➤ লালমাইয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
➤ দীর্ঘ তিন দশকের পথচলার অবসান: পরপারে চলে গেলেন পত্রিকা বিক্রেতা হকার নিতাই।
➤ কুমিল্লায় ইনোভার-এর ‘সাফল্যের যাত্রা-ব্যবসায়িক সম্পর্ক সুদৃঢ়করণ ও বাজার সম্প্রসারণে বিজনেস মিট অনুষ্ঠিত
➤ রামগড় স্থলবন্দর পরিদর্শনে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০, ভারতীয় ইয়াবাসহ ১০ হাজার ৫৭৫ টি বাজি উদ্ধার
➤ তিতাসে কম্পিউটার ক্রয়দ্বন্দ্বে 14দিন যাবত দলিল রেজিষ্ট্রশন বন্ধ
➤ নিরাপদ খাদ্য ও ভোক্তা স্বার্থ রক্ষায় কুমিল্লায় ক্যাবের আলোচনা সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লা শহরের ঠাকুরপাড়ায় নিষ্কন্টক জায়গা কিনেও দখলে যেতে পারছেন না ক্রেতারা
➤ বরুড়ায় মোবারক হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন
➤ বরুড়ায় মোবারক হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন
➤ দেশে আসবেন বলে জাতিকে আর লজ্জায় ফেলবেন না: এমপি মানিক
➤ কুবিতে ওবিই মডেল বাস্তবায়নে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা
➤ মোহনপুর নৌ পুলিশের অভিযানে ৮ জেলে গ্রেফতার
➤ ফারজানার মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে কুবি উপাচার্যকে স্মারকলিপি সহপাঠীদের
➤ কুবিতে নির্মিত হচ্ছে নান্দনিক অ্যাসেম্বলি পয়েন্ট, তুলে ধরবে বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র পরিচয়
➤ জগন্নাথপুরে চেয়ারম্যান প্রার্থী কামরুল জামান শামীমের মতবিনিময় সভা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir