প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jun 2026, 8:26 AM
ব্রাহ্মণপাড়ায় মাদক মাদকসেবির কারাদণ্ড ও আইসক্রিম কারখানাকে জরিমানা
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে মাতলামি ও জনশান্তি বিনষ্টের অভিযোগে মো. ইকবাল হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিনে নোংরা পরিবেশে ও কাপড়ের রং ব্যবহার করে আইসক্রিম তৈরির অভিযোগে এক কারখানা মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সাহেবাবাদ বাজার ও সাহেবাবাদ ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। এ সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল তাঁকে সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাহেবাবাদ ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় প্রকাশ্যে মাদক সেবন করে মাতলামি এবং জনশান্তি বিঘ্নিত করার দায়ে সাহেবাবাদ ইউনিয়নের নগরপাড় গ্রামের মৃত রেনু মিয়ার ছেলে মো. ইকবাল হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে সাহেবাবাদ বাজারে পরিচালিত অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন এবং কাপড়ের রং ব্যবহার করে খাদ্যপণ্য তৈরির অভিযোগে স্থানীয় আইসক্রিম কারখানার মালিক মো. ফারুক মিয়া (৩৫)-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান বলেন, জনস্বাস্থ্য ও জনশৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্য উৎপাদনে অনিয়ম কিংবা মাদক সেবনসহ আইনশৃঙ্খলা পরিপন্থী কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অর্থবছর নির্ধারণে বড় পরিবর্তন
দেশের অর্থনৈতিক পরিকল্পনা, বাজেট প্রণয়ন এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘদিনের প্রচলিত সময়লিপিতে...
‘বুড়ো’ দলের সমালোচনা করে পুনর্গঠনের ডাক পন্টিংয়ের
বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের কড়া সমালোচনা করেছেন রিকি পন্ট...
৪ দিন বিদ্যুৎহীন অবস্থায় ভাসল মার্কিন ডেস্ট্রয়ার
দক্ষিণ চীন সাগরে গত মাসে মার্কিন নৌবাহিনীর একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার বিদ্যুৎবিহীন অবস্থায় চার দ...
কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২
মাহফুজ নান্টু, কুমিল্লা।। কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা জব্দ...
৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব...
আয়েশা আক্তার৩২ বছর ধরে কুমিল্লা বিমানবন্দরের রানওয়েতে যাত্রীবাহী বিমানের চাকা ঘোরেনি। বিমান ওঠানামা...
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে...