দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের জন্য ২০২৬ বিশ্বকাপ শেষ হলো চরম হতাশায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে মার্সেলো বিয়েলসার দলকে।
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 27 Jun 2026, 10:01 AM
টানা দ্বিতীয় বিশ্বকাপেও গ্রুপ পর্বেই বিদায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের
শুক্রবার গুয়াদালাহারায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায়নি উরুগুয়ে। ম্যাচের ৪২ মিনিটে আলেক্স বায়েনার শট ঠেকাতে গিয়ে বড় ভুল করেন অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। সেই ভুলের সুযোগ কাজে লাগিয়ে স্পেনকে এগিয়ে দেন বায়েনা। শেষ পর্যন্ত সেটিই ম্যাচের একমাত্র ও জয়সূচক গোল হয়ে থাকে।
মুসলেরার ভুলের মূল্য দিতে হয়েছে তাকে নিজেকেও। বিরতির সময়ই কঠোর সিদ্ধান্ত নেন কোচ মার্সেলো বিয়েলসা। দ্বিতীয়ার্ধে আর মাঠে নামানো হয়নি অভিজ্ঞ এই গোলরক্ষককে। কিন্তু গোল শোধ করতে ব্যর্থ হয় উরুগুয়ে, ফলে বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যায় গ্রুপ পর্বেই।
ম্যাচের শেষদিকে হতাশা আরো বাড়ে উরুগুয়ের জন্য। অতিরিক্ত সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে লাল কার্ড দেখেন মিডফিল্ডার আগুস্তিন কানোবিও। মাঠ ছাড়ার সময় রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়ায় তার বিরুদ্ধে অতিরিক্ত শাস্তির সম্ভাবনাও তৈরি হয়েছে।
অন্যদিকে একই গ্রুপের অপর ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে ইতিহাস গড়েছে বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দে। তিন ম্যাচে অপরাজিত থেকে রানার্সআপ হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে আফ্রিকার ছোট্ট দেশটি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইরানকে হারিয়ৈ নকআউটে মিশর
মোহাম্মদ সালাহর মিশর জয়ের দেখা না পেলেও বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে গ্রুপ রানার্সআপ হ...
নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম
বেলজিয়াম ৫-১ নিউজিল্যান্ডবিশ্বকাপে জয়ের স্বাদ কেমন, তা প্রায় ভুলতে বসেছিল বেলজিয়াম। এর চেয়েও বড় শঙ্ক...
পাশাপাশি চার কবরে মা তিন কন্যা
লক্ষ্মীপুরের রায়পুরে নৃশংস হত্যাকাণ্ডের শিকার মা ও তিন মেয়ের মরদেহ শুক্রবার রাতে কুমিল্লার হোমনা উপজ...
বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন বাধ্যতামূলক করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর...
ভেনিজুয়েলায় প্রাণহানি বেড়ে ৫৮৯, প্রিয়জনদের সন্ধানে ধ্বংসস্...
ভেনিজুয়েলার শহরগুলোতে পরপর দুটি ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৯ জন এবং হাজারো মানুষ আহত...
ঢাকার বাতাস সহনীয়, দূষণে শীর্ষে জাকার্তা
বিশ্বের বিভিন্ন শহরের বায়ুদূষণ দিন দিন বাড়ছে। বাংলাদেশের রাজধানী ঢাকাও তবে বর্ষা মৌসুমে বাতাসের মান...