প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jun 2026, 10:01 AM
অবশেষে ফরিদগঞ্জের ডিজিএম সাইফুল আলম এর বদলি
কাজী নজরুল ইসলাম
দীর্ঘ আলোচনা-সমালোচনার পর অবশেষে বদলি হলেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ফরিদগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সাইফুল আলম। অবশেষে ওই ডিজিএমের বদলির আদেশ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ফরিদগঞ্জ উপজেলার সাধারণ বিদ্যুৎ গ্রাহকরা |পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, তাঁর পরবর্তী কর্মস্থল নির্ধারণ করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া। সম্প্রতি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এক আদেশে ওই কর্মকর্তাকে ফরিদগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় বদলি করা হয়। দীর্ঘদিন ধরেই ফরিদগঞ্জে তাঁর কর্মকাণ্ড নিয়ে গ্রাহক মহলে নানা আলোচনা ও অভিযোগ ছিল। স্থানীয় পল্লী বিদ্যুৎ গ্রাহকরা জানান, লোডশেডিং, মিটার সংযোগ, বিদ্যুৎ বিলসহ বিভিন্ন সেবা নিয়ে ভোগান্তির অভিযোগ ছিল ডিজিএম সাইফুল আলমের বিরুদ্ধে। এ নিয়ে একাধিকবার গ্রাহকদের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনাও ঘটেছে | বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ প্রকাশ করেন অনেকে |
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আতিকুজ্জামান বলেন, এটি প্রশাসনিক রুটিন বদলি। শূন্য পদে শিগগিরই নতুন কর্মকর্তা যোগদান করবেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
গুঞ্জন উড়িয়ে ফিরছে গোপাল ভাঁড়, ছয় ঘণ্টার বিশেষ পর্ব প্রকাশ
এফএনএস বিনোদন: সিরিজ শেষ হয়ে গেছে, এমন গুঞ্জনে গত এক মাস ধরে সরগরম ছিল সামাজিক যোগাযোগমাধ্যম| জনপ্রি...
কুমিল্লায় গ্যাস সংকটে থমকে আছে জীবন-জীবিকা
আয়েশা আক্তারগ্যাস নেই, তাই চুলা জ্বলছে না। গ্যাসের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে সিএন...
কুমিল্লায় কমেনি ডেঙ্গু-হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় হাসপাত...
কুমিল্লায় ডেঙ্গু ও হাম রোগের প্রাদুর্ভাব কমেনি। জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে প্রতিদিনই ড...
হোমনায় নিখোঁজের ৫ দিন পর নদী থেকে মহিলার লাশ উদ্ধার
মো. আবুল বাসার সরকার কুমিল্লার হোমনায় নিখোঁজের পাঁচ...
শোকের ত্রিশে শ্রাবণ, শোকের পনেরোই আগস্ট
মোহাম্মদ রবপনেরোই আগস্ট এলেই বাংলাদেশের আকাশ কেমন যেন ভারী হয়ে ওঠে। এই দিনটি শুধু একটি তারিখ নয়, এ...
শূন্যতেই ওয়েদেরল্ডকে ফেরালেন হাসান
নিজের প্রথম ওভারেই আঘাত হানলেন হাসান মাহমুদ। প্রথম ইনিংসে ছয় উইকেট নেওয়া পেসারের বলে বোল্ড হয়ে গেলে...