প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 1 Jul 2026, 9:15 AM
আগামীআলএইচএসসি ও সমমানের পরীক্ষা, কুমিল্লা বোর্ডে অংশ নেবে ৯৫ হাজার ৩ শিক্ষার্থী
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৩০ জুন: আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছয়টি জেলার ১৯৩টি পরীক্ষা কেন্দ্রে ৪৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৯৫ হাজার ৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।
পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৩৭ হাজার ৭২৬ জন এবং ছাত্রী ৫৭ হাজার ২৭৭ জন।
পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসন এবং কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম জানান, ইতোমধ্যে সকল পরীক্ষা কেন্দ্রে প্রয়োজনীয় পরীক্ষাসামগ্রী ও উপকরণ পাঠানো হয়েছে। তিনি বলেন, পরীক্ষাকে নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করতে কেন্দ্র সচিবদের পরীক্ষার বিধিমালা ও নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, কুমিল্লাসহ বোর্ডের আওতাভুক্ত জেলাগুলোতে এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।
এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।
জেলায় মোট ১১৭টি কেন্দ্রে এইচএসসি, আলিম এবং ভোকেশনাল ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে এইচএসসি পরীক্ষার কেন্দ্র ৭৮টি, আলিমের কেন্দ্র ২৫টি এবং ভোকেশনাল ও কারিগরি পরীক্ষার কেন্দ্র ১৭টি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...