...
শিরোনাম
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরুণীর মরদেহ ⁜ নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা ⁜ কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরী এমপির মতবিনিময় ⁜ ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ⁜ তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ⁜ চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে ৫ সদস্যের কমিটি গঠন ⁜ হোমনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত! ⁜ ব্রাহ্মণপাড়ায় জানালার গ্রিল কেটে মসজিদে চুরি ⁜ হোমনায় ৪৫ পিস ইয়াবাসহ প্রদীপ কর্মকার গ্রেফতার ⁜ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল ⁜ চান্দিনা বাজারে ফুটপাত দলখমুক্ত করতে উচ্ছেদ অভিযান ⁜ বৃত্তি শুধু অর্থনৈতিক সহায়তা নয়, এটি একজন শিক্ষার্থীর মেধা, পরিশ্রম ও সম্ভাবনার স্বীকৃতি- অধ্যক্ষ মহিউদ্দিন লিটন ⁜ দাউদকান্দিতে ১৪ আসামি গ্রেপ্তার ⁜ কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ⁜ কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম ⁜ কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা মেলা ⁜ বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও সেক্রেটারীদের সাথে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ⁜ বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত ⁜ প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী ⁜ ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Jul 2026, 12:16 AM

...
আঞ্চলিক অর্থনীতির হৃদপিণ্ডে বর্জ্যের আঘাত বিলুপ্তির পথে ঐতিহাসিক কালাডুমুর নদী News Image

চান্দিনা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনা, দাউদকান্দি, মুরাদনগর, দেবীদ্বার এবং চাঁদপুর জেলার কচুয়া উপজেলাসহ মোট পাঁচটি উপজেলার লাখো মানুষের প্রধান বাণিজ্যিক মোহনা ঐতিহাসিক ইলিয়টগঞ্জ বাজার| আর এই বিশাল আঞ্চলিক অর্থনীতির হৃদপিণ্ড ও প্রাণের উৎস ছিল যে জলধারা, আজ তা ধুঁকে ধুঁকে মরছে| ইতিহাস সাক্ষ্য দেয়, এই নদীটি একসময় 'খিরাই নদী' নামে পরিচিত ছিল| কালের বিবর্তনে পরবর্তীতে এর নাম পরিবর্তন হয়ে 'কালাডুমুর নদী' (কালা ডোমর) হিসেবে পরিচিতি পায়| কিন্তু দুঃখজনক বাস্তব হলো, ইতিহাসখ্যাত এই কালাডুমুর নদকে আজ পরিকল্পিতভাবে হত্যা করার নির্মম উৎসব চলছে!

ইলিয়টগঞ্জ বাজারের প্রবীণ ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন মোল্লা, মো. জাহাঙ্গীর আলম, মো. মনির হোসেন সহ একাধিক ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা অতীতের স্মৃতি চারণ করে “ˆদনিক রুপসী বাংলাকে” জানান, কালাডুমুর নদের ইতিহাস এমন করুণ ছিল না| একসময় এই কালাডুমুর নদে ছিল প্রবল স্রোত| সিলেট থেকে বড় বড় নৌকা ও ট্রলার বোঝাই করে ধান নিয়ে আসতেন দূর-দূরান্তের ব্যবসায়ীরা| ইলিয়টগঞ্জ স্টিল ব্রিজের নিচে পানির স্রোতের তীব্রতা এতটাই বেশি ছিল যে, মালবাহী নৌকা ও ট্রলারগুলো ¯^াভাবিকভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারতো না| তখন নদীর পাড়ের গাছের সাথে শক্ত রশি বেঁধে স্থানীয় কয়েকজন মিলে টেনে টেনে অত্যন্ত কষ্ট করে সেই নৌকা ও ট্রলারগুলো পার করতে হতো! দিন-রাত ২৪ ঘণ্টা ইলিয়টগঞ্জ বাজারের ঘাটে লেগে থাকতো এমন শত শত নৌযানের উপচে পড়া ভিড়| নদীকেন্দ্রিক সেই নৌপথের ওপর ভিত্তি করেই একদিন জমে উঠেছিল এই ঐতিহাসিক ইলিয়টগঞ্জ বাজার| কিন্তু আজ সেই জমজমাট ঘাট উধাও, প্রমত্তা নদের বুক জুড়ে আজ কেবলই হাহাকার|

তারা বলেন, গোমতী নদীর প্রমত্তা শাখা কালাডুমুর নদের ˆদর্ঘ্য ও বিস্তৃতি বিশাল| গোমতীর গৌরীপুর উৎস থেকে ইলিয়টগঞ্জ বাজার পর্যন্ত যার ˆদর্ঘ্য ৪১ হাজার ৮৫০ ফিট বা প্রায় ১৩ কিলোমিটার, আর ইলিয়টগঞ্জ থেকে পতনমুখ পর্যন্ত আরও ১০ কিলোমিটার| অর্থাৎ, এই ২৩ কিলোমিটার দীর্ঘ বিশাল জলপথটি আজ বাজার কমিটির প্রাতিষ্ঠানিক ডাম্পিং জোনে পরিণত হয়েছে| প্রতিদিনের শত শত টন প্লাস্টিক, পলিথিন আর পচনশীল বর্জ্য অবাধে ঢেলে দেওয়া হচ্ছে নদের ওপর নির্মিত ব্রিজের ঠিক নিচে|  দীর্ঘদিনের পুঞ্জীভূত এই আবর্জনা এখন নদের বুকে এক বিশাল কৃত্রিম পাহাড়ে রূপ নিয়েছে, যা পানির ¯^াভাবিক প্রবাহকে সম্পূর্ণ অবরুদ্ধ করে ফেলেছে|

কালাডুমুর শুধু একটি জলপথই নয়, এটি এই অঞ্চলের কৃষির লাইফলাইন| এই নদের পানি দিয়ে সেচ কার্য পরিচালনা করে স্থানীয় কৃষকেরা আনুমানিক পঞ্চাশ হাজার বিঘা জমিতে প্রায় বার লক্ষ মণ বোরো ধান উৎপাদন করেন! আজ নদের পানি বর্জ্য আর কচুরিপানায় পচে কুচকুচে কালো ও বিষাক্ত হয়ে গেছে| বর্জ্যের পাহাড়ে পানিপ্রবাহ আটকে থাকায় এই বিশাল সেচ ব্যবস্থা ও কৃষি এখন চরম ধ্বংসের মুখে| একটি ঐতিহাসিক নদকে এভাবে প্রকাশ্যে হত্যা করা হচ্ছে, অথচ নদটি পুনঃখনন এবং সুরক্ষার জন্য স্থানীয় প্রশাসন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা স্থানীয় দায়িত্বশীলদের মাঝেই এক চরম উদাসীনতা লক্ষ্য করা গেছে| বর্জ্যের পচা দুর্গন্ধে পথচারী ও সাধারণ মানুষের দম আটকে আসছে, দূষিত পানিতে রোগজীবাণু ছড়াচ্ছে, কিন্তু টনক নড়ছে না কারও|

নদটির এই মরণদশা এবং দীর্ঘদিনের অবহেলা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় কৃষি পদক ও জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত পরিবেশবিদ (এআইপি) এবং কালাডুমুর নদ রক্ষা আন্দোলনের মুখপাত্র অধ্যাপক মতিন ˆসকত| তিনি ‘ˆদনিক রুপসী বাংলার’- মাধ্যমে সংশ্লিষ্ট সকলের প্রতি কড়া হুঁশিয়ারি ও উদাত্ত আহ্বান জানিয়ে বলেন-"কালাডুমুর নদকে রক্ষা করতে এখনই কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণ করা জরুরি| একসময়ের প্রমত্ত ও প্রাণবন্ত এই নদ আজ অবৈধ দখল, দূষণ, নির্বিচারে ময়লা-আবর্জনা ফেলা এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে অস্তিত্ব সংকটে পড়েছে| যে নদ একসময় এই অঞ্চলের কৃষি, জীববৈচিত্র্য, পরিবেশ ও জনজীবনের অন্যতম প্রাণস্রোত ছিল, আজ তা অনেক স্থানে আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে|

তিনি আরও বলেন- কালাডুমুর নদ কেবল একটি জলধারা নয়; এটি আমাদের পরিবেশগত ভারসাম্য, কৃষি উৎপাদন, জীববৈচিত্র্য, জলসম্পদ এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত| নদীর ¯^াভাবিক প্রবাহ ব্যাহত হলে তার বিরূপ প্রভাব পুরো অঞ্চলের প্রকৃতি ও মানুষের জীবন-জীবিকার ওপর পড়বে| আমরা গত ত্রিশ বছরেরও বেশি সময় ধরে কালাডুমুর নদ পুনঃখনন, পুনরুদ্ধার এবং স্থায়ী সুরক্ষার দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছি| আমাদের এই আন্দোলনের মূল লক্ষ্য হলো নদীর নাব্যতা ফিরিয়ে আনা, অবৈধ দখলমুক্ত করা, দূষণ রোধ করা এবং নদীর প্রাকৃতিক অস্তিত্ব পুনরুদ্ধার করা| আমি সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি, পরিবেশ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক আহ্বান জানাই-অবিল¤ে^ অবৈধ দখল উচ্ছেদ, দূষণের উৎস বন্ধ, নদী থেকে ময়লা-আবর্জনা অপসারণ, প্রয়োজনীয় পুনঃখনন এবং নদীর ¯^াভাবিক প্রবাহ নিশ্চিত করতে দ্রুত, কার্যকর ও সমšি^ত পদক্ষেপ গ্রহণ করুন| মনে রাখতে হবে, নদী বাঁচলে প্রকৃতি বাঁচবে, কৃষি বাঁচবে, জীববৈচিত্র্য রক্ষা পাবে এবং মানুষ নিরাপদ ভবিষ্যৎ পাবে| কালাডুমুর নদ রক্ষা কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি আমাদের সবার ˆনতিক, সামাজিক ও নাগরিক দায়িত্ব| আসুন, দল-মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে কালাডুমুর নদ রক্ষার আন্দোলনে শামিল হই এবং আগামী প্রজন্মের জন্য একটি জীবন্ত, প্রবহমান ও দূষণমুক্ত নদী উপহার দিই|

নদীতে বর্জ্য ফেলার বিষয়ে জানতে চাইলে ইলিয়টগঞ্জ বাজার ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক (সেক্রেটারি) মো. সেলিম রেজা ‘দৈনিক রুপসী বাংলাকে’ বলেন, নদীতে ময়লা-আবর্জনা ফেলার কারণে আমাদের প্রতিনিয়ত অনেক কথা শুনতে হচ্ছে| কিন্তু আমাদের ইচ্ছার বিরুদ্ধে, স্রেফ পরিস্থিতির শিকার হয়েই বাধ্য হয়ে নদীতে ময়লা ফেলতে হচ্ছে| বাজারে উৎপাদিত বর্জ্য একটি নির্দিষ্ট স্থানে ফেলার জন্য উপজেলা প্রশাসন থেকে সরকারিভাবে আমাদের জায়গা বরাদ্দ দেওয়া হয়েছিল| কিন্তু আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা যখনই সেখানে ময়লা ফেলতে যান, তখনই স্থানীয় মাছ চাষিরা তাঁদের বাধা প্রদান করেন|

তিনি ঘটনার নেপথ্যের কারণ ব্যাখ্যা করে ‘দৈনিক রুপসী বাংলাকে’ আরও বলেন, উপজেলা প্রশাসন আমাদের যে ডোবাটি ময়লা ফেলার জন্য বরাদ্দ দিয়েছিল, দুঃখজনকভাবে দাউদকান্দি ভূমি অফিস সেই একই জায়গাটি আবার মাছ চাষিদের কাছে ইজারা (লিজ) দিয়ে ফেলেছে! তাদের ইজারার মেয়াদ থাকার কারণে আইনি জটিলতায় আমরা সেখানে বর্জ্য ফেলতে পারছি না| তবে কয়েক মাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন| তারা আমাদের আশ্বাস দিয়েছেন যে, মাছ চাষিদের দেওয়া ওই ইজারা বাতিল (ক্যান্সেল) করে জায়গাটি উন্মুক্ত করে দেওয়া হবে| আমরা আশা করছি, এই প্রশাসনিক জটিলতা কেটে গেলে খুব দ্রুতই আমরা সেখানে ময়লা-আবর্জনা ফেলার স্থায়ী ব্যবস্থা করতে পারবো এবং নদীতে বর্জ্য ফেলা পুরোপুরি বন্ধ হবে|

প্রশাসনের অভ্যন্তরীণ এই সমš^য়হীনতা এবং লিজ জটিলতার কারণে ২৩ কিলোমিটার দীর্ঘ কালাডুমুর নদ আজ আবর্জনার ভাগাড়ে পরিণত হওয়া প্রসঙ্গে জানতে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তারের সরকারি মোবাইল ন¤^রে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি| পরবর্তীতে হোয়াটসঅ্যাপ ন¤^রে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্যসহ লিখিত বার্তা পাঠানো হলেও প্রতিবেদনটি লেখা পর্যন্ত তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি|




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরুণীর মরদেহ
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...

নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...

কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরী এমপির মতবিনিময়
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...

কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...

ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে দে...

তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে    প্রস্তুতিমূলক সভা
তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভাবৃহস্পতিবার উপজেলা মিলন...

চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে  ৫ সদস্যের কমিটি গঠন
চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে...

এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে আল-নূর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরুণীর মরদেহ
➤ নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা
➤ কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরী এমপির মতবিনিময়
➤ ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
➤ তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
➤ চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে ৫ সদস্যের কমিটি গঠন
➤ হোমনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত!
➤ ব্রাহ্মণপাড়ায় জানালার গ্রিল কেটে মসজিদে চুরি
➤ হোমনায় ৪৫ পিস ইয়াবাসহ প্রদীপ কর্মকার গ্রেফতার
➤ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
➤ চান্দিনা বাজারে ফুটপাত দলখমুক্ত করতে উচ্ছেদ অভিযান
➤ বৃত্তি শুধু অর্থনৈতিক সহায়তা নয়, এটি একজন শিক্ষার্থীর মেধা, পরিশ্রম ও সম্ভাবনার স্বীকৃতি- অধ্যক্ষ মহিউদ্দিন লিটন
➤ দাউদকান্দিতে ১৪ আসামি গ্রেপ্তার
➤ কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ
➤ কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
➤ কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা মেলা
➤ বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও সেক্রেটারীদের সাথে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
➤ বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
➤ প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
➤ ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir