প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Aug 2026, 9:56 AM
ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার তিন
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে সাজা ও পরোয়ানাভুক্ত দুই আসামি এবং চুরি মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে ও বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাজা পরোয়ানাভুক্ত আসামি ফারুক মিয়া (৪২)কে গ্রেপ্তার করে। তিনি উপজেলার সাহেবাবাদ বাজার এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।
অপরদিকে, এএসআই লিংকন কুমার নাথের নেতৃত্বে আরেকটি দল অভিযান চালিয়ে সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. হারিজ (৪১)কে গ্রেপ্তার করে। তিনি উপজেলার শশীদল ইউনিয়নের দেউষ গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।
এ ছাড়া উপপরিদর্শক (এসআই) মো. আল-আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল দেউষ এলাকায় অভিযান চালিয়ে চুরি মামলার পলাতক আসামি মো. হযরত আলী (২২)কে গ্রেপ্তার করে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের দক্ষিণ চারুয়া এলাকার মৃত আবদু মিয়ার ছেলে। পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে, যেগুলো বিজ্ঞ আদালতে বিচারাধীন।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার তিন আসামিকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শিক্ষা-গবেষণায় বাস্তবমুখী জ্ঞানচর্চার তাগিদ কুবি উপাচার্যের
কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘সমৃদ্ধ বাংলাদেশ গঠনে মানসম্মত শিক্ষা ও গবেষণা’ শীর্ষ...
হোমনায় উচ্ছেদের পর ফের সড়ক দখল ভোগান্তিতে পথচারীরা
মো. আবুল বাসার সরকার কুমিল্লার হোমনা পৌরসভার বিভিন্ন সড়ক ও ফুটপাত দ...
প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনি
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ড...
ব্রাহ্মণপাড়ায় সালিশে নারীকে জুতাপেটা, ইউপি চেয়ারম্যান বললেন-...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়ন...
হোমনায় ৭ বছরের শিশুর উলঙ্গ লাশ উদ্ধার
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় আয়েশা বেগম (৭) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায়...
২৩ মামলার আসামী মাদক সম্রাট কসাই রুবেল ফের গ্রেফতার
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শ...