প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 11 Jul 2026, 8:13 PM
সুপারসনিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম নতুন রণতরী যুক্ত হলো ভারতে
এফএনএস বিদেশ:
ভারতীয় সামরিক বাহিনীর নৌবহরে সুপারসনিক ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম নতুন একটি রণতরী যুক্ত করা হয়েছে| সম্পূর্ণ নিজ¯^ প্রযুক্তিতে ˆতরি স্টিলথ ফ্রিগেট ‘আইএনএস মহেন্দ্রগিরি’ নামের এই রণতরী ভারতীয় সামরিক বাহিনীর পূর্বাঞ্চলীয় নৌবহরে যুক্ত হয়েছে| গতকাল শনিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বিশ্বের অন্যতম দ্রুতগতির ও সবচেয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবস্থা সুপারসনিক ব্রাহ্মোস ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে এই রণতরী সজ্জিত করা সম্ভব| দেশটির অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ভারতীয় নৌবহরে ওই রণতরীর অভিষেক অনুষ্ঠান হয়েছে| সেখানে দেশটির প্রতিরক্ষামন্ত্রী এই উন্নত ফ্রিগেটকে ভারতের সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে বড় ধরনের পদক্ষেপ বলে অভিহিত করেছেন| তিনি বলেন, আইএনএস মহেন্দ্রগিরিকে স্থল থেকে স্থলে নিক্ষেপণযোগ্য ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করা যাবে| আর এটি বিশ্বের অন্যতম দ্রুতগতির ও প্রাণঘাতী ক্রুজ ক্ষেপণাস্ত্র| তিনি বলেন, এই রণতরীতে মাঝারি পাল্লার স্থল থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সঙ্গে সমšি^ত বহুমুখী রাডার রয়েছে; যা দূরপাল্লার আকাশপথের হুমকি শনাক্ত ও তা নিষি&ক্রয় করতে পারে| রণতরীটির অস্ত্র প্যাকেজের মধ্যে নিজ¯^ প্রযুক্তির রকেট লঞ্চার, টর্পেডো লঞ্চার, সমšি^ত সাবমেরিন-বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট এবং একটি ক্লোজ-ইন ওয়েপন সিস্টেমও রয়েছে| রাজনাথ বলেন, এই ফ্রিগেটটি ভারতের উপকূলরেখা এবং গভীর সমুদ্র; উভয় অঞ্চলেই নিজ¯^ সামুদ্রিক ¯^ার্থ রক্ষার সক্ষমতাকে আরও শক্তিশালী করবে| যুদ্ধের পরিবর্তনশীল ˆবশিষ্ট্যের কথা জানিয়ে তিনি বলেন, ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার যুদ্ধ, মহাকাশ-ভিত্তিক সক্ষমতা, হাইপারসনিক অস্ত্র এবং চালকবিহীন ব্যবস্থার মতো উদীয়মান বিভিন্ন প্রযুক্তি আধুনিক সংঘাতের ধরণ পরিবর্তন করে দিচ্ছে| তবে প্রচলিত সামরিক শক্তিই এখনও কার্যকর প্রতিরক্ষার মূল ভিত্তি হিসেবে রয়ে গেছে বলেও মন্তব্য করেছেন তিনি| প্রন্নত প্রযুক্তি ও প্রচলিত প্ল্যাটফর্মগুলো একে অপরের বিকল্প নয়, বরং পরিপূরক উল্লেখ করে রাজনাথ বলেন, ভবিষ্যতের যুদ্ধে হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে লড়াই হতে পারে| তবে তা জয় করতে হবে জাতীয় সংকল্প, প্রশিক্ষিত ˆসনিক এবং নির্ভরযোগ্য সামরিক শক্তির মাধ্যমেই| গত ১৮ মাসে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হওয়া নিজ¯^ প্রযুক্তির ষষ্ঠ স্টিলথ ফ্রিগেট হলো আইএনএস মহেন্দ্রগিরি| এই শ্রেণির প্রথম জাহাজ ‘আইএনএস নীলগিরি’ ২০২৫ সালের জানুয়ারিতে নৌবাহিনীতে কমিশন করা হয়েছিল| ভারতীয় নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশা করা এবং মু¤^াইয়ের মাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেডের নির্মিত এই ফ্রিগেট নৌবহরের বিমান প্রতিরক্ষা, পৃষ্ঠ ও সাবমেরিন-বিরোধী যুদ্ধ, সামুদ্রিক নিষেধাজ্ঞা এবং নজরদারিসহ বিস্তৃত পরিসরে সামুদ্রিক মিশন পরিচালনায় সক্ষম| ৭৫ শতাংশেরও বেশি দেশীয় উপাদানে ˆতরি এই রণতরী বহুমুখী হেলিকপ্টার বহনে সক্ষম| এটি উন্নত স্টিলথ ˆবশিষ্ট্য, আধুনিক সেন্সর, নেটওয়ার্ক-কেন্দ্রিক যুদ্ধ ব্যবস্থা ও অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত; যা ভারতের অভ্যন্তরীণভাবে উন্নত নৌ-সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...