প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Jul 2026, 1:08 PM
দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় হামলা, হত্যাচেষ্টা ও ঘরবাড়ি ভাঙচুর
নিজ¯^ প্রতিনিধি
কুমিল্লা নগরীর চকবাজার বালুধুম পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা ও কুমিল্লা আদালতের আইনজীবী সহকারী মো. সেলিম মিয়া সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন, ২ লাখ টাকা চাঁদা না দেওয়ায় স্থানীয় একটি চক্র তার ওপর হামলা, হত্যাচেষ্টা এবং ঘরবাড়ি ভাঙচুর করেছে| তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন|
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. সেলিম মিয়া বলেন, প্রায় ২০ বছর আগে তিনি চকবাজার বালুধুম পশ্চিমপাড়া এলাকায় একটি বাড়ি ক্রয় করে সেখানে ঘর নির্মাণ করেন এবং দীর্ঘদিন ধরে তা ভাড়া দিয়ে আসছেন| সম্প্রতি পুরোনো ঘর ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিলে স্থানীয় রাসেল, এনাম, বাবুলসহ কয়েকজন তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন| চাঁদা না দিলে ঘর নির্মাণ করতে দেওয়া হবে না এবং এলাকা ছাড়তে বাধ্য করা হবে বলেও তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি|
তিনি আরও বলেন, গত ৮ জুলাই বিকেলে বাড়িতে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে সেখানে প্রবেশ করে পুনরায় চাঁদা দাবি করে| তিনি চাঁদা দিতে অ¯^ীকৃতি জানালে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়| এ সময় প্রধান অভিযুক্ত রাসেল তার গলা চেপে ধরে হত্যার চেষ্টা করেন বলেও অভিযোগ করেন তিনি|
লিখিত বক্তব্যে তিনি আরও দাবি করেন, হামলার সময় তার টিনের ঘরের চাল ও বেড়া ভেঙে ফেলা হয় এবং প্রায় ৪০ হাজার টাকার মালামাল নিয়ে যাওয়া হয়| এছাড়া ভাঙচুরের ঘটনায় আরও প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন|
সেলিম মিয়া জানান, হামলার পর তাকে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়| পরে তিনি এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং চিকিৎসাসংক্রান্ত কাগজপত্রও জমা দেন|
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন| অভিযুক্তরা বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছে| ভবিষ্যতে তার বা পরিবারের কোনো সদস্যের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হলে এর দায় অভিযুক্তদের ওপর বর্তাবে বলে তিনি দাবি করেন|
পরিশেষে সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি তার ˆবধ সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা, হামলার সুষ্ঠু তদন্ত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন|
এদিকে, অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি| তবে এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালী মডেল থানার সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা (এসআই) বলেন, আমরা অভিযোগ পেয়েছি| বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...