প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 12 Jul 2026, 10:22 PM
মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে আইআরজিসির হামলা
এফএনএস বিদেশ:
হরমুজ প্রণালিতে একটি জাহাজকে লক্ষ্য করে তেহরানের হামলার জবাবে যুক্তরাষ্ট্রের ইরানে হামলার পর যুক্তরাষ্ট্রের মিত্র জর্ডানের একটি সামরিক ঘাঁটির কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং ড্রোন হ্যাঙ্গার ধ্বংসের দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে আরও হামলার মুখে পড়লে অঞ্চলটিতে ‘শত্রুপক্ষের অতিরিক্ত সামরিক ঘাঁটি’ লক্ষ্যবস্তু করা হবে বলেও হুমকি দিয়েছে তারা। এদিকে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কাতারের কর্তৃপক্ষও ইঙ্গিত দিয়েছে, তারাও হামলার মুখে রয়েছে। আবুধাবির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। অন্যদিকে, প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে কাতার সরকার মোবাইল ফোনে নিরাপত্তা সতর্কবার্তা পাঠিয়ে বাসিন্দাদের নিজ নিজ বাড়ি ও নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছে। পরে দোহা জানায়, তাদের সশস্ত্র বাহিনী একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...