প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Jul 2026, 9:49 AM
ব্রাহ্মণপাড়ায় নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
মো. আনোয়ারুল ইসলাম।।
‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
রোববার (১২ জুলাই) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা ও জনসচেতনতামূলক কার্যক্রম।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা: এ কে এম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা পরিদর্শক মো:মোশারফ হোসেনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা: তানভীর হোসেন।
এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এনামুল হক, পরিকল্পনা পরিদর্শক লুৎফুর রহমান, আব্দুল হান্নান, আনিসুর রহমান, জুবায়ের হোসেনসহ পরিবার পরিকল্পনা বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সভায় বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা সেবা সম্প্রসারণ এবং তরুণদের স্বাস্থ্য ও সচেতনতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিকল্পিত পরিবার গঠন, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং তরুণদের সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে কর্তব্য কাজে সাফল্যের স্বীকৃতি স্বরূপ পরিবার পরিকল্পনা বিভাগের ছয়জনকে পুরস্কৃত করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...