...
শিরোনাম
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর। ⁜ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন ⁜ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু ⁜ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান ⁜ মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ ⁜ কুমিল্লায় প্রবাসীর পরিবারকে মামলা ও পুলিশি হয়রানির অভিযোগ ⁜ বুড়িচংয়ে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আইফোন মোবাইল কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত ⁜ ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিমি, ব্যয় প্রায় ৮৪ হাজার কোটি টাকা ⁜ রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবিআইকে আদালতের নির্দেশ ⁜ ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্যাড়া করে পুলিশের হাতে তুলে দিল জনতা ⁜ দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী গোলাম সারোয়ার ⁜ শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশনের অভিযান ⁜ ২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁচে থাকার আকুতি ⁜ তিতাসে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ⁜ লালমাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে , র‍্যালি-আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ⁜ নানা আয়োজনে বাঞ্ছারামপু‌রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ⁜ বরুড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫ ⁜ ব্রাহ্মণপাড়া সমবায় সমিতির নির্বাচন ১৮ নভেম্বর, তফসিল ঘোষণা ⁜ ব্রাহ্মণপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড-ভূমিকম্পের মহড়া ⁜ মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 13 Jul 2026, 10:22 AM

...
উপসাগরে ইরানের হামলা জোরদার, ক্ষেপণাস্ত্র ও নৌযানে যুক্তরাষ্ট্রের পাল্টা আঘাত News Image

হরমুজ প্রণালির আশপাশে ইরানের সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রবিবার চালানো এই হামলার পর দুই দেশের মধ্যে চলমান সংঘাত আরো তীব্র হয়েছে।

একই সময়ে ইরানও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, যুক্তরাষ্ট্রের বাহিনী হরমুজ প্রণালির আশপাশে ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ঘাঁটি এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) পরিচালিত ছোট দ্রুতগতির নৌযান লক্ষ্য করে হামলা চালায়। যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান চালানো হয়েছে।

হামলার কিছুক্ষণ পরই ইরানের দক্ষিণাঞ্চলের বন্দরনগরী বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরানি কর্মকর্তারা জানান, কাছের কেশম দ্বীপেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। কেশমের গভর্নর হোসেইন আমির তেইমুরি বলেন, ১০ থেকে ১১টি ক্ষেপণাস্ত্র দ্বীপটিতে আঘাত হেনেছে। তার দাবি, সব হামলাই সামরিক স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয়েছে এবং এতে কোনো বেসামরিক হতাহতের ঘটনা ঘটেনি।

তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাহশাহর শহরের একটি পানি পাম্পিং স্টেশনে যুক্তরাষ্ট্রের হামলায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। এছাড়া হরমোজগান প্রদেশে আরেকটি হামলায় দায়িত্ব পালনরত একজন রক্ষণাবেক্ষণ কর্মী নিহত ও আরো দুইজন আহত হন। এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র টিম হকিন্স সিএনএনকে জানান, মার্কিন যুদ্ধবিমান ইরানের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং হামলার উদ্দেশ্যে পাঠানো একটি ড্রোন ভূপাতিত করেছে। রয়টার্সকে দেওয়া এক সংক্ষিপ্ত ফোন সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা তাদের কঠোরভাবে আঘাত করছি।’

অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলাকে ‘আগ্রাসী’ বলে তীব্র নিন্দা জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, হরমুজ প্রণালি নিয়ে শনিবার মাসকাটে ইরান ও ওমানের মধ্যে যে আলোচনা হয়েছিল, তা কোনো সমঝোতায় পৌঁছায়নি। তাদের অভিযোগ, ওমানের ওপর ওয়াশিংটনের প্রকাশ্য ও গোপন চাপের কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের বিরুদ্ধে নতুন দফার সামরিক অভিযান শুরু হয়েছে। তাদের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য যে হুমকি তৈরি হয়েছে, তা কমাতেই এই অভিযান চালানো হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই হামলা পরিচালিত হয়েছে বলে জানায় তারা। একই সঙ্গে এই গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার কথাও উল্লেখ করা হয়।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিকে ঘিরেই এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে। ট্রাম্প প্রশাসনের মতে, এই জলপথে নিয়ন্ত্রণ আরো শক্ত করার ইরানের চেষ্টা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য বড় হুমকি। মার্কিন কর্মকর্তারা বলছেন, বিশ্বের অন্যতম ব্যস্ত এই নৌপথে কোনো ধরনের বাধা সৃষ্টি হলে বৈশ্বিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। এর প্রভাব এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথেও পড়তে পারে। অন্যদিকে ইরান জানিয়ে দিয়েছে, তারা তাদের অবস্থান থেকে সরে আসবে না। চলতি বছরের শুরুতে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল তদারকির দায়িত্বে থাকা ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘোষণা দেয়, অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা চলতে থাকলে কোনো জাহাজকে প্রণালি ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। তারা জানায়, পরিস্থিতি স্বাভাবিক হলে আবার আবেদন বিবেচনা করা হবে। তবে ওয়াশিংটন এই দাবি প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলেছে, হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে নয় এবং সেখানে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। ইরানের হুমকি ও আগ্রাসনের মধ্যেও নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছে তারা।

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর জানায়, তারা জর্ডানে কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র এবং ড্রোন ঘাঁটি, কুয়েতে একটি মার্কিন রাডার কেন্দ্র ও হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা, ওমানে বিমানবাহী রণতরির সহায়তা ও জ্বালানি সরবরাহ প্ল্যাটফর্ম এবং কাতারে একটি যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ কেন্দ্র ও কমান্ড স্থাপনায় হামলা চালিয়েছে। ইরানের ফার্স বার্তা সংস্থা দাবি করেছে, কুয়েতে হামলার মূল লক্ষ্য ছিল মার্কিন হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও গোলাবারুদ সংরক্ষণাগার। অন্যদিকে কুয়েত জানিয়েছে, হামলায় তাদের উত্তরাঞ্চলের তিনটি সীমান্তকেন্দ্র এবং সমুদ্রের একটি তেল উত্তোলন প্ল্যাটফর্ম ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একজন কর্মী আহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘটনাটিকে ‘অপরাধমূলক হামলা’ বলে উল্লেখ করেছে। কাতার জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এক শিশুসহ তিনজন আহত হয়েছেন। দেশটি এই হামলার জন্য ইরানকে সম্পূর্ণভাবে দায়ী করেছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশের সীমান্তের বাইরে কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে। বাহরাইনও জানিয়েছে, তারা আকাশপথে আসা হুমকি প্রতিহত করেছে। জর্ডান ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ওমান জানিয়েছে, তাদের কয়েকটি এলাকায় ড্রোন হামলা হয়েছে।



ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর।
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...

নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...

কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...

নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...

কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...

আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...

বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...

নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...

মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...

আবুল কালাম আজাদ‎কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ‎ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...

পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির মতবিনিময় সভা
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...

বেলাল উদ্দিন আহাম্মদ,  মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর।
➤ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন
➤ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু
➤ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান
➤ মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ
➤ কুমিল্লায় প্রবাসীর পরিবারকে মামলা ও পুলিশি হয়রানির অভিযোগ
➤ বুড়িচংয়ে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আইফোন মোবাইল কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত
➤ ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিমি, ব্যয় প্রায় ৮৪ হাজার কোটি টাকা
➤ রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবিআইকে আদালতের নির্দেশ
➤ ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্যাড়া করে পুলিশের হাতে তুলে দিল জনতা
➤ দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী গোলাম সারোয়ার
➤ শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশনের অভিযান
➤ ২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁচে থাকার আকুতি
➤ তিতাসে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
➤ লালমাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে , র‍্যালি-আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত
➤ নানা আয়োজনে বাঞ্ছারামপু‌রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
➤ বরুড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫
➤ ব্রাহ্মণপাড়া সমবায় সমিতির নির্বাচন ১৮ নভেম্বর, তফসিল ঘোষণা
➤ ব্রাহ্মণপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড-ভূমিকম্পের মহড়া
➤ মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir