প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jul 2025, 12:20 PM
নাঙ্গলকোটে বিবাধমান দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় ৩ জন গ্রেফতার
সাইফুল ইসলাম
কুমিল্লার নাঙ্গলকোটের আলিয়ারা গ্রামে বিবাধমান দুই গোষ্ঠীর মধ্যে দফায়-দফায় সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ছালেহ আহম্মদ মেম্বার পক্ষের ইউনূছ মিয়া বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এতে ১৫ জনকে নামীয় ও আরো ২৫ জনকে অজ্ঞাত হিসাবে আসামী কর হয়। পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছেন। তারা হলেন, আলিয়ারা গ্রামের আবদুল মান্নান, মিজানুর রহমান ও জিয়াউল হক।
শুক্রবার (২৫জুলাই) উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলীয়ারা গ্রামের ছালেহ আহম্মদ মেম্বার ও আবুল খায়ের মেম্বার গোষ্ঠীর মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ১৫জন গুলিবিদ্ধসহ আহত হয় অন্তত ২৫ জন। যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্হিতি নিয়ন্ত্রনে আনে।
এদিকে এখনো বিবাধমান দুই গ্রুপের মধ্য চরম উত্তেজনা বিরাজ করছে। যে কান মুহুর্তে আবারো সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছেন স্হানীয়রা।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক বলেন, সংঘর্ষের ঘটনায় থানায় মামলা হয়েছে। ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের অভিযোন অব্যাহত রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহ...
কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের...
কুমিল্লা জেলা সংবাদদাতা,১১ আগস্ট: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রকাশিত ফল...
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের...
আয়েশা আক্তার।।কথা দিয়েছিলেন, কথা রাখলেন। নগরবাসীর দুঃসময়ে পাশে থাকার প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দি...
মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি
মাহফুজ নান্টু কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন...
বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৭তম ফাইন্যান্স...
কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
আয়েশা আক্তারশৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা যাচাইয়ের মধ্য দিয়ে কুমিল্লা জেলা পুলিশের মাস্টা...